পিনাকী ভট্টাচার্য: শেয়ারবাজার নিয়ে সরকারকে পরামর্শ, বিনিয়োগকারীদের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে সংস্কারের তীব্র আহ্বান জানিয়েছেন বিশিষ্ট লেখক, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। গতকাল (২ মে) রাতে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেন, দেশের পুঁজিবাজার এখন অর্থনীতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে।
পিনাকী ভট্টাচার্য স্ট্যাটাসে উল্লেখ করেন, "বাংলাদেশের পুঁজিবাজারে সিরিয়াস সংস্কার দরকার। কিছুদিন পরপর বিনিয়োগকারীরা সর্বস্ব হারায়—এটা চলতে পারে না। দেশের অর্থনীতি যে শেয়ারবাজারের ওপর দাঁড়িয়ে, সেই পুঁজিবাজার এখন এক অর্থনৈতিক কৃষ্ণগহ্বর হয়ে উঠছে, যেখানে বিনিয়োগ করলে টাকা আর ফিরে আসে না।"
তিনি আরও যোগ করেন, "বিনিয়োগকারীদের জন্য আমার পরামর্শ—নিজে নিজে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই বাজার খুবই জটিল। বিনিয়োগ করার আগে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি সার্ভিস নেওয়া উচিত। পাশাপাশি পোর্টফলিও ম্যানেজারের সাহায্য নিলে ভালো হয়, যাতে আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকে।"
সরকারের প্রতি পিনাকী ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, "সরকার দ্রুত বিদেশি এক্সপার্টদের সাহায্য নিক, যাতে পুঁজিবাজারের সংস্কার করা যায়। আমি নিজে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে প্রস্তুত আছি।"
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক করেন, "যদি এই পুঁজিবাজার ঠিক না করা যায়, তাহলে আমাদের অর্থনীতি বিপদে পড়ে যাবে। বিনিয়োগকারীরা বারবার সর্বস্ব হারিয়ে পথে বসতে পারবেন না। এই অবস্থা কতদিন চলবে? এইটা এখনই থামাতে হবে।"
পিনাকী ভট্টাচার্যের এই মন্তব্যে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে চলমান উদ্বেগ ও হতাশার প্রতিফলন ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের শেয়ারবাজারের স্বচ্ছতা, নিরাপত্তা এবং কার্যকরী সংস্কারের মাধ্যমে তা আরও শক্তিশালী করতে হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হয়।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!