বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির কঠোর পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের আইপিও পরিচালনায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দুই ইস্যু ব্যবস্থাপককে শেয়ারবাজারে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক এমডি ও সিইও তানিয়া শারমীন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক সিইও মাহবুব এইচ মজুমদার রিং শাইন টেক্সটাইলসের আইপিও ইস্যু ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন। এ কারণে কমিশন তাদের শেয়ারবাজার-সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন থেকে পাঁচ বছরের জন্য বিরত থাকার নির্দেশ দিয়েছে।
এছাড়া, ওই দুই ব্যক্তিকে যেকোনো বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক দায়িত্ব থেকে নিয়োগ দেয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানান, ইস্যু ব্যবস্থাপকদের দায় ছিল আইপিও প্রসপেক্টাসের তথ্য যাচাই-বাছাই করা। কিন্তু তারা ডিউ ডিলিজেন্স রিপোর্টে ভুল ও অতিরঞ্জিত তথ্য সঠিক হিসেবে উপস্থাপন করেছেন, যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। তাই সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোম্পানিটির আইপিও ২০১৯ সালে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পরিচালিত হয় এবং শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা তহবিল সংগ্রহ করে। তবে তালিকাভুক্তির সময় কোম্পানির আর্থিক তথ্য নিয়ে প্রশ্ন ওঠে। বিএসইসির তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির ১১ জন উদ্যোক্তা পরিচালক এবং ৩৩ জন শেয়ারহোল্ডার তাদের কাছে ইস্যুকৃত শেয়ারের বিপরীতে কোম্পানিকে অর্থ প্রদান করেননি।
তারপরও, কোম্পানির ২০১৬-২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে প্রকৃত আর্থিক অবস্থা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এই পরিস্থিতিতে বিএসইসি শেয়ারবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে।
বিষয়টি কোম্পানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা