অবশেষে আবদুল হামিদের দেশ ত্যাগ নিয়ে মন্তব্য করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৯ মে) রাজধানীর খামারবাড়িতে আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের। আওয়ামী লীগ সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছে। তাই এই সংবিধান সংস্কার ছাড়া উপায় নেই। ফ্যাসিবাদী শক্তির পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে, সে দিকেও সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন, ঠিক সেভাবেই এবার আবদুল হামিদ পালিয়ে গেছেন। অথচ অন্তর্বর্তীকালীন সরকার বলছে, তারা কিছুই জানে না। এমন বক্তব্যে জনমনে প্রশ্ন এবং সন্দেহ তৈরি হচ্ছে। সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ হতে চায়, তাহলে তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।”
তারেক রহমান আরও অভিযোগ করেন, “সরকার এখন ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। ধর্মের নামে বিভাজন তৈরি করা অনুচিত। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে থাকবে সম্প্রীতি, ঐক্য ও ভালোবাসা।”
তিনি আরও বলেন, “ভোটের মাধ্যমেই জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা—যেখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে।”
মোঃ সারোয়ার জামান/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- চোরের দলের খেলা কবে’ লিখলেই যা দেখাচ্ছে গুগল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- মিলে যাচ্ছে ভবিষ্যৎবাণী বাদ পড়তে যাচ্ছে আর্জেন্টিনা? চ্যাম্পিয়ন হবে যে দল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- দুই জীবন বীমা কোম্পানির আর্থিক চিত্রে ইতিবাচক পরিবর্তন
- ১০৫% নগদ লভ্যাংশে চমক, একই দিনে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আরেক কোম্পানির