MD. Razib Ali
Senior Reporter
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি: বাংলাদেশের সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রিভিউ
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। একের পর এক ম্যাচে হারের বৃত্তে বন্দী দল। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
এই প্রেক্ষাপটে এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে দুঃসংবাদ হলো—দলের দুই মূল পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন।
এখন প্রশ্ন উঠছে, সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ:
ওপেনিংয়ে থাকবেন ফর্মে থাকা তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নামবেন অধিনায়ক লিটন দাস। এরপর ব্যাটিং লাইনআপে থাকবেন তৌহিদ হৃদয় (৪), জাকের আলী অনিক (৫) ও শামীম হোসেন (৬)। অলরাউন্ডার হিসেবে ৭ ও ৮ নম্বরে দেখা যেতে পারে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসানকে।
পেস বোলিং বিভাগ সামলাবেন হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম। স্পিন বিভাগে দায়িত্ব থাকবে রিশাদ হোসেন ও মেহেদীর ওপর।
বাংলাদেশ থেকে সরাসরি ম্যাচ দেখবেন যেভাবে:
বাংলাদেশে বসে যারা লিটন-শান্তদের খেলা দেখতে চান, তারা চোখ রাখুন টি স্পোর্টস-এ।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা