ড. ইউনূসকে আক্রমণ মির্জা আব্বাসের
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকাল। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন দলটির নেতাকর্মীরা। সেখানে যেন শ্রদ্ধা জানানোর চেয়ে বেশি আলোড়ন তুললো মির্জা আব্বাসের কণ্ঠ। সরাসরি নাম করে তিনি আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “বিএনপি নির্বাচন চায়—এই কথাটা আমরাই প্রথম বলিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে—এই দাবি তো ইউনূস সাহেবই আগে বলেছেন! এখন আবার শুনছি, কেউ কেউ জুনে নির্বাচনের কথা বলছেন। আমি স্পষ্ট করে বলছি, জুনে কোনো নির্বাচন এ দেশে হবে না। যদি নির্বাচন করতেই হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”
কিন্তু এখানেই থামেননি আব্বাস। ড. ইউনূসকে উদ্দেশ করে তার কণ্ঠে চেপে বসে অভিমানের ঝাঁঝ। বলেন, “খুব দুঃখ লাগে, একজন নোবেলজয়ী মানুষ জাপানে বসে বিএনপিকে নিয়ে বাজে কথা বলেন। দেশের মানুষ তো দেখছে—কে কী বলছে। এমনকি দেশের নামও বিদেশে বসে কালিমালিপ্ত করছেন তিনি। একটু লজ্জাও কি লাগে না?”
মির্জা আব্বাসের মতে, “ড. ইউনূস বলছেন, একটি দল নাকি নির্বাচন চায়। কিন্তু বাস্তবতা হলো, একটি লোকই নির্বাচন চান না—তার নাম ড. মুহাম্মদ ইউনূস। উনিই চান না এই দেশে স্বাভাবিক রাজনৈতিক ধারা ফিরে আসুক।”
মির্জা আব্বাসের এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এই বক্তব্য শুধু ড. ইউনূসের প্রতি নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের বিরোধী কণ্ঠের প্রতি বিএনপির এক রকম সাফ বার্তা।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির এই অবস্থান ঘিরে আবারো উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতিতে। ডিসেম্বর, না কি জুন—নির্বাচনের সময় ঘিরে রাজনৈতিক মানচিত্রে যে সঙ্কট জমছে, তার ইঙ্গিত যেন দিয়ে গেলেন মির্জা আব্বাস।
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার