ইংল্যান্ডে ব্যর্থতার ভয়েই অবসর নিলেন কোহলি?
মন্টি পানেসরের বিস্ফোরক মন্তব্যে নতুন করে প্রশ্ন উঠছে সাবেক অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে
নিজস্ব প্রতিবেদক: ভারত-ইংল্যান্ড সিরিজ মানেই মাঠে টানটান উত্তেজনা, কিন্তু এবারের সিরিজ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে এক ভিন্ন নাম— বিরাট কোহলি। হঠাৎ করেই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়া এই ভারতীয় তারকাকে নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসর কিন্তু এর পেছনে খুঁজে পাচ্ছেন এক ভিন্ন ব্যাখ্যা। তার দাবি, ইংল্যান্ডের কন্ডিশনে ব্যর্থতার ভয়েই ‘অবসর’ নিয়েছেন কোহলি।
মন্টির বিস্ফোরক মন্তব্য
পানেসর সরাসরি বলেন,
“আমি ভেবেছিলাম কোহলি অবশ্যই খেলবে। ইংল্যান্ড দলও তার মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিল। তবে যেভাবে সে হঠাৎ করে সরে গেল, তা আমাকে অবাক করেছে। হয়তো এখনও অফ স্টাম্পের বাইরের বল তার দুর্বলতা। ইংল্যান্ডে সেই দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠতে পারত।”
তিনি আরও যোগ করেন,
“সম্ভবত নির্বাচকরা তাকে বলেছিলেন, যদি শুরুতেই ব্যর্থ হও, তাহলে পুরো সিরিজ খেলার নিশ্চয়তা নেই। তাই হয়তো কোহলি নিজেই সিদ্ধান্ত নিয়েছে সরে দাঁড়ানোর, যাতে তরুণদের জন্য জায়গা তৈরি হয়।”
সত্যিই কি ভয় পেয়েছিলেন কোহলি?
কোহলি নিজে থেকে সরাসরি অবসরের কথা বলেননি, তবে সিরিজের ঠিক আগে হঠাৎ করে বিরতি নেওয়ার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। এখন পানেসরের বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে— একটা সময় অফ স্টাম্পের বাইরের বল নিয়ে যার রাজত্ব ছিল, তিনিই কি সেই দুর্বলতায় হার মেনে সরে দাঁড়ালেন?
কোহলি না থাকলেও আশাবাদী ভারত
বিরাট না থাকলেও মন্টি পানেসর বিশ্বাস করেন, ভারত দল সিরিজ জেতার সামর্থ্য রাখে।“করুণ নায়ারকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করতে দেখেছি। ও এবং শুবমান গিল যদি মিডল অর্ডারে দায়িত্ব নিতে পারে, তাহলে ভারতীয় দলে গভীরতা থাকবে।”
তিনি বলেন, “ভারতের যারা কাউন্টিতে খেলেছে, তারা যদি সেই ফর্ম ধরে রাখতে পারে, তাহলে ইংল্যান্ডকে হারানো অসম্ভব নয়।”
বিরাট কোহলিকে ঘিরে এই বিতর্ক হয়তো সময়ের সঙ্গে থেমে যাবে, কিন্তু মন্টি পানেসরের মন্তব্য ক্রিকেটবিশ্বে আরও অনেকের মুখ খুলে দেবে। সত্যিই কি ভয়েই সরে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়? নাকি এর পেছনে আছে আরও গভীর পরিকল্পনা? প্রশ্ন থাকল, উত্তর খুঁজে নেবে সময়।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ