অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত
নিজস্ব প্রতিবেদক: টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন, ওয়ানডেতেও অন্যতম ভরসা। তবে টি-টোয়েন্টিতে হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তর সরে দাঁড়ানো অনেকের কাছেই ছিল বিস্ময়ের। কেন এমন সিদ্ধান্ত? অনেক দিন চুপ থাকার পর অবশেষে নিজেই মুখ খুললেন এই টপ অর্ডার ব্যাটার।
আগামীকাল (শুক্রবার) শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এলেন শান্ত। হাসিমুখে কথাও বললেন অনেক কিছু। তবে সবচেয়ে গুরুত্ব পেল একটাই প্রশ্ন—তিনি কেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন?
শান্ত জানালেন, সিদ্ধান্তটা সম্পূর্ণ তার নিজের। বললেন, “টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে একটা কারণ ছিল—আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম। আমি আর অধিনায়কত্ব করতে চাই না এই ফরম্যাটে। আমার নিজের ব্যাটিংটা নিয়ে একটু সময় দিতে চাচ্ছিলাম।”
এ সময় শান্তর কণ্ঠে ধরা পড়ে একজন দায়িত্বশীল ক্রিকেটারের বাস্তবতা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের ব্যস্ততায় যখন নিজেকে খুঁজে পাওয়া কঠিন, তখন নিজের ব্যাটিংকে ফের ঠিক জায়গায় আনতেই তিনি এমন সিদ্ধান্ত নেন।
“ব্যাটিং নিয়ে কাজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো ওই কারণেই আমি বোর্ডকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টিতে না থাকতে। যাতে ব্যাটিংয়ে আরও ফোকাস দিতে পারি। দলের জন্য আরও কন্ট্রিবিউট করতে পারি,”—বলছিলেন শান্ত।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে শান্ত জানিয়ে দেন, সামনে যদি ভালো ফর্মে ফিরতে পারেন, তাহলে ব্যাট হাতে দলকে আরও ভালো কিছু দিতে পারবেন। নেতৃত্ব নয়, এখন তার মনোযোগ পুরোপুরি ব্যাটে।
শান্তর সরে দাঁড়ানোর পর ইতোমধ্যে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। শান্তও আছেন এই সিরিজের স্কোয়াডে। তবে এবার তার কাজ ব্যাটিংয়েই কথা বলা—আর সেটাই যেন শান্তর সবচেয়ে বড় প্রতিশ্রুতি।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ