‘সব কিছু পেছন ফেলে’ সিনেমায় সাকিবের অভিনয়
নিজস্ব প্রতিবেদক: এক দশকেরও বেশি সময় আগে একটি সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে সেটি ছিল অনেকটাই গোপনে। সিনেমার নাম ছিল ‘সব কিছু পেছন ফেলে’। ছবিটির পরিচালক রাজিবুল হোসেন সম্প্রতি প্রকাশ্যে এনেছেন এই অভিনয়ের গল্প, যার শেষটা হয়েছিল ভীষণ বেদনাদায়কভাবে।
পরিচালকের ভাষ্যমতে, পাঁচ তরুণ-তরুণীর জীবন নিয়ে তৈরি হচ্ছিল এই সিনেমা। গল্পে একটি অতিথি চরিত্রে অভিনয় করেন সাকিব। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলেন, দৃশ্য ধারণে অংশ নেন, এমনকি শুটিং হয়েছিল কক্সবাজারেও।
তবে সাকিব পরে পুরো বিষয়টি অস্বীকার করেন—যা নির্মাতার ভাষায় সিনেমাটি থমকে যাওয়ার মূল কারণ।
স্বপ্নের প্রজেক্টে সাকিব
নির্মাতা রাজিবুল হোসেন বলেন, "সিনেমার কাজ শুরু করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। ফুজিফিল্ম বাংলাদেশ ছিল স্পনসর। তাদের মাধ্যমেই সাকিব যুক্ত হন। সে সময় সাকিব তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী বছরে ৮ দিন সময় দিতেন। সেই সুযোগেই আমরা একটি অতিথি চরিত্রে সাকিবকে নিই।"
প্রথম লটেই শুটিং, তারপর অস্বীকার
সাকিবের অভিনয়ের দৃশ্য ধারণ করা হয় সিনেমার প্রথম লটেই। কিন্তু পরবর্তীতে একটি জাতীয় দৈনিকে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাকিব পুরো বিষয়টি অস্বীকার করে বসেন। এতে সৃষ্টি হয় জটিলতা।
নির্মাতা জানান, "ক্ল্যাপস্টিক, সিনক সাউন্ড ও প্রফেশনাল রেকর্ডিংসহ দৃশ্য ধারণ করা হয়েছিল। সাকিব ক্যামেরার সামনেই অভিনয় করেছেন। কিন্তু সংবাদ প্রকাশের পর তিনি বললেন, ‘আমি অভিনয় করিনি’। এতে ফুজিফিল্মও সরে দাঁড়ায়।"
৬৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ
সিনেমার কাজ থেমে যাওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন পরিচালক। তার দাবি, প্রায় ৬৫ লাখ টাকা বিনিয়োগ করেও তিনি ছবিটি শেষ করতে পারেননি।
তিনি বলেন, "আমি চাইলে সাকিবকে বাদ দিয়ে সিনেমাটি শেষ করতে পারতাম। কিন্তু আমি মনে করি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা তৈরি করা যায় না।"
এতদিন পর কেন বলছেন?
এতদিন পর এই বিষয়টি সামনে আনায় অনেকেই প্রশ্ন তুলেছেন। উত্তরে নির্মাতা বলেন, “অনেকে ভেবেছিল আমি হয়তো প্রযোজনা বা পরিচালনায় দুর্বল ছিলাম। কিন্তু আসলেই তা নয়। সিনেমাটি বন্ধ হয়ে যায় একটি অনৈতিক সিদ্ধান্তের কারণে। তাই বিষয়টি সবার সামনে তুলে ধরছি।”
সিনেমাটি কি আর কখনও মুক্তি পাবে?
নির্মাতা এখনো জানেন না সিনেমাটি কখনো মুক্তির আলো দেখতে পারবে কি না। তবে তিনি চান, ভবিষ্যতে এমন ঘটনা যাতে অন্য কোনো নির্মাতার সঙ্গে না ঘটে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- শেখ হাসিনা, মামলা ও দেশে ফেরা নিয়ে খোলামেলা সাকিব
- Sirin Labs Finney: বাংলাদেশে এখন যত টাকায় পাওয়া যায়
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান