বাংলাদেশকে একের পর এক ধাক্কা, আবারও ভারতের ৯ নিষেধাজ্ঞা!
নিজস্ব প্রতিবেদক: দুই দেশের দীর্ঘদিনের বানিজ্যিক সম্পর্কে যেন জমেছে নতুন মেঘ! বাংলাদেশ থেকে ভারতে পাটজাত পণ্য রপ্তানিতে এবার নতুন করে নিষেধাজ্ঞা দিল ভারত। তাও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ—স্থলবন্দর ব্যবহার করে।
শুক্রবার (২৮ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে স্থলপথে ৯ ধরনের পণ্য ভারতে আনা যাবে না। তালিকায় আছে কাঁচা পাট, পাটের রোল, সুতা এবং পাটজাত বিশেষ কাপড়। তবে এই পণ্যগুলো সমুদ্রপথে, বিশেষ করে মুম্বাইয়ের নভোসেবা বন্দরের মাধ্যমে পাঠানোর অনুমতি থাকছে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ এ ধরনের পাটজাত পণ্য ভারতে রপ্তানি করেছে প্রায় ১৪ কোটি ৯৪ লাখ ডলারের। এর ৯৯ শতাংশই গেছে স্থলবন্দর ব্যবহার করে। ফলে নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত সরাসরি আঘাত হানবে বাংলাদেশের রপ্তানিতে, বিশেষত পাটখাতে।
তিন মাসে তিন দফা নিষেধাজ্ঞা!
এটিই শুধু নয়। গত তিন মাসে ভারত তিন দফায় বাংলাদেশি পণ্যে বিধিনিষেধ আরোপ করল।
৯ এপ্রিল: কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পাঠানোর সুবিধা বন্ধ।
১৭ মে: তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, কাঠের আসবাব, ফলমূলসহ নানা পণ্যে স্থলপথে নিষেধাজ্ঞা।
২৮ জুন: পাট ও পাটজাত ৯ পণ্যে স্থলবন্দরের দরজা বন্ধ।
তবে আশার কথা, এসব পণ্য নেপাল ও ভুটানে রপ্তানি করতে ভারতের ভেতর দিয়ে স্থলপথ ব্যবহারে এখনো কোনো বাধা থাকছে না।
চাপে পড়ছে ব্যবসা, প্রশ্ন উঠছে উদ্দেশ্য নিয়ে
ব্যবসায়ীদের প্রশ্ন—এতো ঘনঘন নিষেধাজ্ঞা কেন? বিশেষ করে এমন এক সময় যখন বাংলাদেশ তার ঐতিহ্যবাহী পাটশিল্পকে আবার ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে।
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ভারত এভাবে একের পর এক বিধিনিষেধ দিয়ে শুধু বাংলাদেশের রপ্তানিকে চাপে ফেলছে না, বরং দুই দেশের বাণিজ্য সম্পর্ককেও প্রশ্নের মুখে ফেলছে।
অনেকেই মনে করছেন, বিষয়টি নিছক বানিজ্যিক নয়—পেছনে রয়েছে কূটনৈতিক বার্তা। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার এই অবস্থায় কী জবাব দেয়, এবং কৌশলগতভাবে কীভাবে এই সংকট মোকাবিলা করে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে