সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় দু:সংবাদ পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক জয়, সিরিজে সমতা, র্যাংকিংয়ে উন্নতি—সব মিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বাংলাদেশ দল। কিন্তু এমন আশাবাদের আবহেই হঠাৎ নেমে এলো অজানা শঙ্কার মেঘ। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত পড়ে গেছেন ইনজুরির ফাঁদে, আর তাই সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তাঁকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শনিবার পাল্লেকেলেতে যখন টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে জয়ের পথে এগোচ্ছিল, তখনই ঘটে বিপত্তি। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে শান্ত চোট পান পায়ের মাংসপেশিতে। মাঠে লুটিয়ে পড়েন, এরপর আর উঠে দাঁড়াননি ম্যাচের বাকি সময়টায়। যে শান্ত কিছুদিন আগেই একই ধরনের ইনজুরি কাটিয়ে ফিরেছেন, তার এমন চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
এখন আপাতত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে শান্তকে। বিশ্রামে আছেন সাবেক এই অধিনায়ক। বিসিবির তরফে জানানো হয়েছে, আজই তাঁর অবস্থা মূল্যায়ন করবে দলের মেডিকেল টিম। দরকার হলে করা হবে এক্স-রে। তারপরই বোঝা যাবে, তিনি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামতে পারবেন কিনা।
৮ জুলাই, সেই একই মাঠে—পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে ফয়সালার লড়াই। পঞ্চাশ ওভারের এই তিন ম্যাচের সিরিজ এখন দাঁড়িয়ে ১-১ সমতায়। তৃতীয় ম্যাচটাই হয়ে উঠেছে ‘বাঁচা-মরার’ লড়াই। আর এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কি পাবেন তাঁর নির্ভরযোগ্য সেনানী শান্তকে?
টাইগার শিবির এখন তাকিয়ে রয়েছে মেডিকেল রিপোর্টের দিকে। শান্ত যদি ফিট হন, তবে দলের ব্যাটিং অর্ডারে বাড়বে ভারসাম্য, মিলবে মানসিক স্বস্তি। আর যদি না হন, তবে দলকে নামতে হবে বড় চ্যালেঞ্জ নিয়েই।
স্বস্তির জয় এনে দিলেও শান্তর চোট যেন টাইগারদের হাসিমুখে ছিটিয়ে দিয়েছে শঙ্কার ছায়া। এখন সবকিছু নির্ভর করছে আজকের মূল্যায়নের ওপর। শান্তর পা সাড়া দেবে তো? উত্তর দেবে সময়।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ