ম্যাক্সওয়েলের সামনে এখন শুধু গেইল, টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন
নিজস্ব প্রতিবেদক: গ্লেন ম্যাক্সওয়েল—ক্রিকেট দুনিয়ার এক চেনা ঝড়ের নাম। ব্যাট হাতে কখনও আগুন, কখনও তাণ্ডব! কিন্তু এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে তিনি ধরা দিলেন এক ভিন্ন রূপে—নিঃশব্দ এক ধ্বংসযজ্ঞে, হাতের বলেই বিধ্বস্ত করলেন প্রতিপক্ষকে। আর ব্যাট হাতে না নামলেও, ম্যাচটা জিতলেন একাই!
শুক্রবার (৫ জুলাই) ফ্লোরিডার লডারহিলে সিয়াটল ওর্কাসের বিপক্ষে মাঠে নামে ম্যাক্সওয়েলের নেতৃত্বাধীন ওয়াশিংটন ফ্রিডম। ব্যাট হাতে কিছু দেখানোর আগেই ম্যাচ শেষ—কিন্তু তার আগে বল হাতে যা দেখালেন ম্যাক্সওয়েল, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে গর্বের কালিতে।
নতুন বল হাতে ইনিংসের শুরুতেই সিয়াটলের ব্যাটিং লাইনআপে হানা দেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। অফ-স্পিনে একের পর এক বিভ্রান্তি, বল কখনো ঘোরে, কখনো থামে। শেষপর্যন্ত তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিয়াটল—মাত্র ৮২ রানেই অলআউট। ম্যাক্সওয়েল একাই ৪ ওভারে মাত্র ১২ রানে তুলে নেন ৩ উইকেট। ব্যাটিংয়ে তার দরকারই পড়েনি—দল জিতে নেয় মাত্র ৯.২ ওভারে।
কিন্তু ব্যাট হাতে না নামলেও ম্যাচসেরা পুরস্কার তুলে দেন ঠিক তার হাতেই। কারণ, পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি শুধুই বল হাতে।
এই পারফরম্যান্সের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৪৫তম ম্যাচসেরা পুরস্কার জিতে নিলেন ম্যাক্সওয়েল। এই রেকর্ডে তিনি ছুঁলেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে, যিনি ৫০১ ম্যাচে অর্জন করেছেন সমান সংখ্যক ম্যাচসেরা পুরস্কার। তবে ম্যাক্সওয়েল খেলেছেন তার চেয়ে কম—মাত্র ৪৭৫ ম্যাচ।
এই তালিকার শীর্ষে রয়েছেন টি-টোয়েন্টি কিংবদন্তি ক্রিস গেইল, যার নামের পাশে জ্বলজ্বল করছে ৬০ বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার রেকর্ড। গেইল খেলেছেন ৪৬৩ ম্যাচ। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দুই ক্যারিবিয়ান, কাইরন পোলার্ড (৭০৩ ম্যাচে ৪৪ বার) ও আন্দ্রে রাসেল (৫৬০ ম্যাচে ৪৪ বার)।
ম্যাক্সওয়েল দেখিয়ে দিলেন, তিনি শুধু আগ্রাসী ব্যাটসম্যানই নন—একজন পরিপূর্ণ ম্যাচ উইনার। ব্যাটে-বলে, আগুনে-বুদ্ধিতে তিনি ক্রিকেট মাঠে এক জাদুকর। এমএলসিতে তার এই অলরাউন্ড দক্ষতা নিঃসন্দেহে ওয়াশিংটন ফ্রিডমের আশা বাড়াবে অনেক গুণ। আর দর্শকরা অপেক্ষায় থাকবে—মাঠে আবার কবে ঝড় তুলবেন গ্লেন ম্যাক্সওয়েল!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ