সাফ নারী চ্যাম্পিয়নশিপ: আজ মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা, কখন শুরু ম্যাচ?
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আজ শুক্রবার (১১ জুলাই)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শিরোপাধারী বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
২০২৩ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল। এবার নিজেদের মুকুট ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফঈদা খন্দকার উভয়েই শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। দলের প্রস্তুতি ও আত্মবিশ্বাস দুই জায়গাতেই পূর্ণতা রয়েছে বলে জানান তারা।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট চারটি দল—বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। তবে এবার টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই। প্রতিটি দল সবার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সব মিলিয়ে হবে মোট ৬টি ম্যাচ। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।
শুরুতেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। কারণ নতুন ফরম্যাটে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কার কোচ শ্রীনাথা কুমারাও বাংলাদেশের শক্তিমত্তা স্বীকার করে নিয়েছেন। তার মতে, ভারত না থাকায় এবারের টুর্নামেন্টে ফেভারিট বাংলাদেশই।
আজকের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লাল-সবুজের নতুন মিশন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে এই ম্যাচেই ছন্দে ফিরতে হবে বাংলাদেশ নারী দলকে।
ম্যাচ সূচি:
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
তারিখ: ১১ জুলাই (শুক্রবার)
সময়: বিকেল ৩টায় (বাংলাদেশ সময়)
ভেন্যু: ঢাকা কিংস এরোনা, বাংলাদেশ
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা