MD. Razib Ali
Senior Reporter
২০২৫ একাদশ শ্রেণি ভর্তি: আবেদনের সময় ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও তিন ধাপে ভর্তি আবেদন নেওয়া হবে, যার প্রথম ধাপ শুরু হবে ৩০ জুলাই থেকে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করেন সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস।
নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে ৩০ জুলাই, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। এই ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়।
এরপর আরও দুইটি ধাপে আবেদন, ফল প্রকাশ, কলেজ নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে। সবশেষে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এবারও কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে (www.xiclassadmission.gov.bd) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
একাদশ শ্রেণি ভর্তি ২০২৫ – সময়সূচি এক নজরে:
প্রথম ধাপে আবেদন শুরু: ৩০ জুলাই
আবেদন শেষ: ১১ আগস্ট
প্রথম ধাপের ফল প্রকাশ: ২০ আগস্ট রাত ৮টা
ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর
শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে কলেজ নির্বাচনের নিশ্চায়ন দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সেই আবেদন বাতিল হয়ে যাবে। তবে পরবর্তী ধাপে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে।
শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ভর্তি সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা নিয়মিতভাবে সরকারি ওয়েবসাইট ও শিক্ষা বোর্ডের মাধ্যমেও জানানো হবে।
FAQ:
প্রশ্ন: একাদশ শ্রেণিতে ২০২৫ সালের ভর্তি আবেদন কবে শুরু?
উত্তর: ৩০ জুলাই ২০২৫ থেকে আবেদন শুরু হবে।প্রশ্ন: ক্লাস কবে শুরু হবে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ক্লাস শুরু হবে।
প্রশ্ন: আবেদন ফল কবে প্রকাশ হবে?
উত্তর: প্রথম ধাপের ফল প্রকাশ হবে ২০ আগস্ট রাত ৮টায়।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম নরওয়ে: জানুন ম্যাচের সময়সূচি ও পরিসংখান
- ৬২ ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ, সতর্ক ডিএসই
- চলছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে-মেসি এগিয়ে, হালান্ড মাত্র এক গোল দূরে
- তিন মাসে ৫ শর্ত পূরণ না করলে বন্ধ হতে পারে ৪ আর্থিক প্রতিষ্ঠান
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড বঞ্চনায় ১০ ব্যাংক, হতাশ বিনিয়োগকারীরা
- বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন আনছে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই লিজিং কোম্পানির দুর্বল আর্থিক চিত্র
- এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা
- সূচকে সাময়িক সংশোধন, বাজারে ইতিবাচক ধারার প্রত্যাশা
- সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি