নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ইউনূস, জানালেন মোস্তফা জামাল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। মোস্তফা জামাল হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এ থেকে বড় কোনো আনন্দের সংবাদ হতে পারে না।”
তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্য দূর করার একমাত্র সমাধান হল গ্রহণযোগ্য নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট দ্রুত শেষ হবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামি ও বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে দুই দফায় আলাদা বৈঠক করেছেন। আজ বিকেলে আরও ১৪টি দল–জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
বৈঠকে অংশগ্রহণকারীরা ছিলেন জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদ নেতা ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট নেতা ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মার্কসবাদী বাসদ সমন্বয়ক মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।
রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই বৈঠক থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে