২৯ জুলাই থেকে ৮ আগস্ট: সারাদেশে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক: ২৮ জুলাই, ঢাকা — সরকারের নির্দেশনায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বলে জানা গেছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) জানায়, এই সময়ে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা হতে পারে। বিশেষত কিছু রাজনৈতিক গোষ্ঠী গোপনে সহিংসতা এবং হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় এই সতর্কতা ঘোষণা করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, যদিও কিছু রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড বন্ধ রেখেছে, তবুও তাদের নেতাকর্মীরা ছদ্মবেশে দেশে ও বিদেশে সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুর চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এই সতর্কতার অংশ হিসেবে দেশের সব জেলা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য ইউনিটকে নিজেদের এলাকায় বিশেষ নজরদারি এবং সন্দেহভাজন ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে প্রধান যাতায়াতের স্থানগুলো—বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে।
সাইবার গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করে সামাজিক মাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজ চালানো হবে। পুলিশ জানায়, অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে কিছু সংগঠন সামাজিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের অস্থিতিশীলতা রোধে সকল ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে। যারা দেশ-বিদেশে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই সতর্কতা ঘোষণা সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর