২৮ দিনের মধ্যে শেষ করুন নামজারি: কঠোর নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: ভূমি সেবা দ্রুততর ও হয়রানিমুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, বিশেষ কোনো কারণ ছাড়া নামজারি প্রক্রিয়া ২৮ দিনের বেশি পেন্ডিং রাখা যাবে না। এ লক্ষ্যে নামজারি পেন্ডিং থাকা বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য মনিটরিং ও নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (৪ আগস্ট) তথ্য অধিদফতর থেকে প্রকাশিত এক বিবরণীতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় নাগরিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং পেন্ডিং নামজারি নিয়ে তদারকি জোরদার করছে। পেন্ডিং নামজারি বিষয়ক এক্সেল তালিকা থেকে সংশ্লিষ্ট নাগরিকদের ফোন করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।
এছাড়া, মনিটরিং কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ পর্যবেক্ষণ করবেন এবং যে কোনো বিলম্ব বা অনিয়ম শনাক্ত হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে ভূমি সেবায় ব্যাপক স্বচ্ছতা ও দ্রুততা আসার প্রত্যাশা করা হচ্ছে।
নাগরিক সুবিধার্থে ভূমি সেবার ডিজিটালীকরণেও জোর দেয়া হয়েছে। বর্তমানে মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নামজারি, খতিয়ান, ভূমি করসহ সব ধরনের সেবা পাওয়া যাচ্ছে। এসব ডিজিটাল উদ্যোগ পেন্ডিং প্রক্রিয়াকে কমিয়ে এনে সেবার গুণগত মান বৃদ্ধি করবে।
ভূমি মন্ত্রণালয় আশা করছে, ২৮ দিনের মধ্যে নামজারি নিষ্পত্তির এই কঠোর নীতিমালা প্রয়োগে দেশের ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জমে থাকা জটিলতা কমে আসবে এবং সাধারণ মানুষ সহজ ও দ্রুত সেবা গ্রহণে সক্ষম হবেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ