বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ শেষ, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু থেকেই আগ্রাসী চেহারায় দেখা গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে। বল হাতে তাণ্ডব চালিয়ে মাত্র ১৪৭ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও সামিউন বাসিরের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ৫ উইকেটের দৃষ্টিনন্দন জয় তুলে নিয়েছে যুব টাইগাররা।
জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরু থেকেই তাদের ওপর চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। দলের রান যখন মাত্র ২১, তখনই ভাঙে প্রথম জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়া যুবারা।
এদিন দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যান্ডাইল এমবাথা করেন ৩৯ ও পল জেমস যোগ করেন ৩৩ রান। তবে এই দুজন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি বাংলাদেশের ধারাল বোলিং আক্রমণের সামনে। সবমিলিয়ে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে সক্ষম হন। বাংলাদেশের সানজিদ মজুমদার ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। তাকে সমর্থন দিয়ে আল ফাহাদ ও সামিউন বাসির নেন ২টি করে উইকেট, আর ইকবাল ইমন ও রিজান হোসেন পান একটি করে উইকেট।
১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জাওয়াদ আবরার (৩), অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৭), রিজান হোসেন (১) ও কালাম সিদ্দিকী (৬)-এর ব্যর্থতায় ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা।
তবে আরেক ওপেনার রিফাত বেগ ধৈর্য ধরে ব্যাট করে করেন ৪৩ রান (৪৭ বলে ৫ চার, ১ ছক্কা)। তার বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন সামিউন বাসির ও মোহাম্মদ আব্দুল্লাহ। ষষ্ঠ উইকেটে অপরাজিত ৮০ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের করে নেন এই দুই তরুণ।
৩৬ বলে ৬ চার ও তিন ছক্কার ঝড়ো ইনিংসে অর্ধশতক তুলে নেন সামিউন, অপরাজিত থাকেন ৫২ রানে। আর আব্দুল্লাহ ২০ রানে অপরাজিত থেকে সঙ্গ দেন তাকে। প্রোটিয়াদের পক্ষে বায়ান্দা মাজোলা সর্বোচ্চ ৪ উইকেট নিলেও তা জয় রুখতে পারেনি।
এই জয়ে সিরিজে দারুণ সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ব্যাটে-বলে দুর্দান্ত সামিউন বাসিরকে সামনে রেখে পরের ম্যাচগুলোতেও জয়রথ ধরে রাখার লক্ষ্য যুব টাইগারদের।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন