রাজশাহীর হয়ে নয়, এবার অন্য দলের হয়ে খেলতে পারেন মুশফিক
নিজস্ব প্রতিবেদক: গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ। সিলেটে আয়োজিত সেই টুর্নামেন্ট বেশ সাড়া ফেলেছিল ক্রিকেট মহলে। সফলভাবে প্রথম আসরের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যার প্রশংসা করেন দর্শক, সমর্থক ও খেলোয়াড়রা।
এই সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় আসরের জন্য অপেক্ষা প্রায় শেষ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এই আয়োজনকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা—এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
গতবার টুর্নামেন্টের শেষ দিকে নিজ বিভাগ রাজশাহীর হয়ে মাঠে নামলেও, এবার আগেভাগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুশফিক। তিনি এবার আর রাজশাহীর হয়ে খেলতে আগ্রহী নন, বরং সিলেটের হয়ে খেলতে চান।
আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। মুশফিক প্রসঙ্গে তিনি বলেন—
‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়।’
তবে ঠিক কী কারণে মুশফিক রাজশাহীর হয়ে খেলতে আগ্রহী নন, সে বিষয়ে কিছু জানাননি আকরাম।
এদিকে এবারের টুর্নামেন্টের ভেন্যু নিয়েও কিছু তথ্য দিয়েছেন আকরাম খান। তিনি বলেন—
‘ওদের তো বিপিএল নিয়ে অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে।’
রাজশাহীর দর্শকপ্রিয়তাকে গুরুত্ব দিয়েই তিনি আরও যোগ করেন—
‘রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিবা-রাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?