শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে ঘটে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড; একদল বিপথগামী সেনাসদস্য নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রায় সব সদস্যকে।
এই শোকের দিনে দেশের অন্যতম ক্রিকেট তারকা ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন গভীর শ্রদ্ধা। শুক্রবার (১৫ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে তিনি শেয়ার করেন একটি প্রতীকী ফটোকার্ড—যেখানে রক্তের পটভূমিতে লেখা ‘১৫ আগস্ট’ এবং পাশে বার্তা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা।”
অল্প সময়েই সাকিবের এই পোস্টে লাইক পড়েছে ৩ লাখ ১১ হাজারের বেশি, কমেন্ট প্রায় ৭০ হাজার এবং শেয়ার হয়েছে ১৭ হাজারবার—যা প্রমাণ করে, প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আজও সমানভাবে অটুট।
১৯৭৫ সালের সেই রাতের হত্যাযজ্ঞে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ আবু নাসের, কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।
বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সেদিন বেলজিয়ামে থাকায় প্রাণে বেঁচে যান। তবে একই রাতে সেনাসদস্যরা তাঁর ভাগনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে হত্যা করে মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে। এছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় চালানো হামলায় প্রাণ হারান তিনি নিজে, কন্যা বেবি, পুত্র আরিফ, নাতি সুকান্ত বাবু, ভাইপো সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খান।
১৫ আগস্টের এই শোকাবহ দিন শুধু ইতিহাসের এক নির্মম অধ্যায় নয়; এটি জাতির জন্য শোক, শ্রদ্ধা এবং স্বাধীনতার আদর্শ রক্ষার অঙ্গীকারের দিন—যা সাকিবের মতো দেশের প্রিয় মুখগুলোও নতুন করে স্মরণ করিয়ে দেয়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস