আজকের আবহাওয়া আপডেট: ঢাকার আকাশ আংশিক মেঘলা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার আকাশ আজ সকাল থেকেই আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময়ে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশেষভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সব ধরনের সংকেত নামাতে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তাই রাজধানীবাসীর জন্য অতিরিক্ত সতর্ক হওয়ার কোনো কারণ নেই।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ