নেইমারের ভাবনায় কেবল ২০২৬ বিশ্বকাপ!
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ছেড়ে ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। যদিও গ্রীষ্মকালীন দলবদলের বাজারে তার ইউরোপে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এমন কোনো দলে। তুরস্কের ক্লাব ফেনারবাচে এবং ফ্রান্সের মার্শেই তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। তবে, শেষ পর্যন্ত কোনো চুক্তিই বাস্তবে রূপ নেয়নি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, নেইমার আগামী মৌসুম তার পুরনো ক্লাব সান্তোসেই কাটাচ্ছেন।
এই প্রসঙ্গে, ফেনারবাচের কোচ হোসে মরিনহো এক সাক্ষাৎকারে নেইমারকে দলে নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "নেইমার এখন আর ইউরোপের ফুটবল, চ্যাম্পিয়ন্স লিগ বা টাকা-পয়সার কোনো কিছুকেই পাত্তা দেয় না।"
মরিনহো আরও বলেন, নেইমারের এখন একমাত্র আগ্রহের জায়গা হলো ২০২৬ বিশ্বকাপ, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। তার মতে, নেইমার এরই মধ্যে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং সৌদি আরবে গিয়ে আর্থিক সফলতাও অর্জন করেছেন। এখন তিনি ব্রাজিলে ফিরে নিজের আবেগকে প্রাধান্য দিচ্ছেন।
মরিনহো যোগ করেন, "আমার মনে হয়, বিশ্বকাপের প্রতি তার আগ্রহই সবচেয়ে বেশি। ব্রাজিল জাতীয় দল নিয়ে তার অনেক আবেগ এবং হয়তো কিছুটা হতাশাও আছে। সে তার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছে এবং যেখানে সুখী, সেখানেই আছে।" পর্তুগিজ এই কোচের মতে, নেইমারের সব মনোযোগ এখন আসন্ন বিশ্বকাপের দিকে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ