Alamin Islam
Senior Reporter
থালাপতি বিজয়ের হাত ধরে, মোদির পতনের শুরু?
নিজস্ব প্রতিবেদক: ভারতের দক্ষিণী সিনেমার পর্দা কাঁপানো সুপারস্টার থালাপথি বিজয় এবার রাজনীতির ময়দানেও ঝড় তুলেছেন। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইতে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ‘রাজনৈতিক যুদ্ধ’ ঘোষণা করেন। তার এই পদক্ষেপকে ভারতের জাতীয় রাজনীতিতে একটি নতুন সমীকরণের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার মাদুরাইতে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে প্রায় ১৫ লক্ষ মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে বিজয় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি ক্ষমতাসীন দলকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, বিভাজনের রাজনীতি দিয়ে বিজেপি দেশের গণতন্ত্রকে দুর্বল করে তুলেছে। তার মতে, আদর্শগতভাবে বিজেপির একমাত্র শত্রু হলো টিভিকে।
জনসভায় বিজয় আরও বলেন, তার দল কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা নয় যে কাউকে ভয় পাবে। তামিলনাড়ুর শক্তি তার দলের সঙ্গে রয়েছে। ভাষণে তিনি তামিলনাড়ুর আরেক প্রভাবশালী দল ডিএমকে-কেও রাজনৈতিক শত্রু হিসেবে উল্লেখ করেন।
বিগত বছরের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়া টিভিকে দলটি তামিল রাজনীতিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। বিজয় জানান, তার দলের মূলনীতি চারটি—সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার, যা বিজেপির আদর্শের সম্পূর্ণ বিপরীত।
এই জনসভাকে ঘিরে তামিলনাড়ুর তরুণদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিজয়ের এই দৃঢ় অবস্থান শুধু দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। একজন জনপ্রিয় তারকার কণ্ঠে ‘ফ্যাসিবাদী বিজেপি’র মতো শব্দ নিছক কোনো রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই পদক্ষেপ জাতীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে