ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়ায় সুখবর এসেছে। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়া মানুষদের জন্য এই পদক্ষেপ বড় সুবিধা নিয়ে এসেছে।
গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হওয়ায় মেডিকেল ভিসার প্রক্রিয়ায় সীমাবদ্ধতা দেখা দিয়েছিল। ২০২৩ সালে ভারত ২০ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছিল, যার বেশিরভাগই চিকিৎসার জন্য। তবে আগস্টের পর দৈনিক মাত্র এক হাজারের কম মেডিকেল ভিসা দেওয়া হচ্ছিল। এর ফলে অসংখ্য রোগী ও তাদের পরিবার বড় অসুবিধার মুখোমুখি হচ্ছিল।
অনলাইন স্লটের সমস্যা দূর হচ্ছে
আগে মেডিকেল ভিসার জন্য অনলাইনে স্লট নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু সার্ভারের সীমিত ক্ষমতা ও কম সংখ্যক স্লটের কারণে বহু আবেদনকারী হতাশ হচ্ছিল। এ পরিস্থিতিতে দালালদের কার্যক্রমও বেড়ে গিয়েছিল।
এবার ভারতীয় দূতাবাস নতুন ব্যবস্থা নিয়েছে। যারা অনলাইনে স্লট নিতে পারছেন না, তারা সরাসরি দূতাবাসের গেট নং-১-এ আবেদনপত্র এবং চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। দূতাবাস কর্তৃপক্ষ আবেদনপত্র যাচাই করে, যদি তা জরুরি মনে হয়, তবে ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখ জানানো হবে।
ভিসা প্রক্রিয়ার ধাপ সহজ ও স্বচ্ছ
নির্ধারিত তারিখে আবেদনকারীকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে মূল কাগজপত্র জমা দিতে হবে। এরপর ভিসা প্রক্রিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী বাকি ধাপগুলো সম্পন্ন হবে। কোনো জটিলতা বা সমস্যা দেখা দিলে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার সুবিধা থাকবে।
এই নতুন পদক্ষেপের ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা প্রাপ্তি অনেক সহজ হবে। একই সঙ্গে দালালদের ওপর নির্ভরতা কমবে এবং দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে উঠতে সহায়ক হবে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ