আজ ডিএসইতে রবি আজিয়াটা লেনদেনের শীর্ষে
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে টাকার অঙ্কে শীর্ষ অবস্থানে উঠে এসেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। দিনজুড়ে সবচেয়ে বেশি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে এই কোম্পানির।
ডিএসইর তথ্য অনুযায়ী, রবির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৭৪ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার টাকার, যা এককভাবে সর্বোচ্চ।
অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারে। কোম্পানিটিতে লেনদেন হয়েছে প্রায় ৩৫ কোটি ৭৩ লাখ ৩২ হাজার টাকার।
তৃতীয় স্থানে থাকা এমজেএল বাংলাদেশ পিএলসি-এর শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় আরও যে কোম্পানিগুলো জায়গা করে নিয়েছে, সেগুলো হলো—
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড
তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি
ওরিয়ন ইনফিউশন লিমিটেড
ই-জেনারেশন পিএলসি
ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড
বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনী কোম্পানি রবির নেতৃত্বে লেনদেন বেড়ে যাওয়া বাজারে ইতিবাচক সাড়া তৈরি করেছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতেও এমন প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম