Alamin Islam
Senior Reporter
আবহাওয়ার খবর: সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়! আপনার শহর কি তালিকায়? জানুন
আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সাতটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা নিশ্চিত করেছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল এই প্রাকৃতিক দুর্যোগের আওতায় পড়বে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ধেয়ে আসা এই ঝোড়ো হাওয়া জনজীবনে প্রভাব ফেলতে পারে।
এদিকে, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে এবং আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখতে অনুরোধ জানিয়েছে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ