বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
স্বাগতিক হিসেবে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে শুভসূচনা করতে পারল না বাংলাদেশ। আফিদা খন্দকারদের মালয়েশিয়ার বিপক্ষে ০-১ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলো। তবে এই হারের জন্য বাংলাদেশের ফুটবলারদের ব্যর্থতার চেয়ে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিতর্কিত ‘একগুঁয়ে’ হাই লাইন ডিফেন্স কৌশলই অনেকাংশে দায়ী বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স তত্ত্বে প্রবলভাবে বিশ্বাসী। তার এই কৌশল এর আগেও দলকে বিপদে ফেলেছিল। থাইল্যান্ডে এই হাই লাইন ডিফেন্সের কারণে বাংলাদেশ দুই ম্যাচে আট গোল হজম করেছিল। এমন বিপর্যয়ের পরও বাটলারের কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। আজকের ম্যাচেও সেই একগুঁয়ে হাই লাইন ডিফেন্সের কারণেই মালয়েশিয়া একমাত্র জয়সূচক গোলের সুযোগ পেয়েছে।
কীভাবে গোল হজম করলো বাংলাদেশ?
বাটলারের হাই লাইন তত্ত্বের মূলকথা হলো—বাংলাদেশের ডিফেন্ডাররা কিক অফ লাইনে অবস্থান করেন। এর ফলে প্রতিপক্ষ সহজেই ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে কিংবা জোরালো থ্রু বলের মাধ্যমে রক্ষণ ভেদ করার সুযোগ পেয়ে যায়। প্রথমার্ধে এমন একটি আক্রমণেই মালয়েশিয়ান ফরোয়ার্ড নুর আনিশা গোল করেন।
গোলটি বাঁচানোর জন্য গোলরক্ষক রুপ্না চাকমা পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কিন্তু বলের লাগাল পাননি। এই সুযোগে নুর আনিশা দারুণ দক্ষতায় বাংলাদেশের জালে বল পাঠান, যা শেষ পর্যন্ত ম্যাচের জয়সূচক গোল হিসেবে থেকে যায়। কোচ বাটলারের বিতর্কিত কৌশলের মাশুল দিতে হলো বাংলাদেশকে, যার ফলে ত্রিদেশীয় সিরিজে তাদের শুরুটা হলো হার দিয়ে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- কলেজে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
- জিপিএ-৫ পেলেই ট্যাব? শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিলল নতুন তথ্য
- কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ১ ইউরোতে বাড়ি কিনুন ইতালিতে, তবে মানতে হবে যেসব কঠিন শর্ত
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর