লাতিন–বাংলা সুপার কাপ:
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা,জানুন সময়সূচি
ফুটবলের উত্তেজনা নিয়ে লাতিন আমেরিকার দুই দৈত্য ব্রাজিল ও আর্জেন্টিনার আগমন ঘটছে ঢাকায়। আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই লাতিন–বাংলা ফুটবল সুপার কাপের জন্য স্বাগতিক বাংলাদেশ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য অনূর্ধ্ব-১৭, ২০ এবং ২৩ দলের প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল প্রস্তুত করেছে।
এই আসরে লাতিন আমেরিকার দুই পরাশক্তির অনূর্ধ্ব–২০ পর্যায়ের ফুটবলাররা অংশগ্রহণ করবেন।
আমন্ত্রিত ক্লাবের আগমন ও পরিচিতি
এই আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত ক্লাবগুলোর আগমন শুরু হচ্ছে ২ ডিসেম্বর থেকে। প্রথমে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় দল আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ সদস্যরা ঢাকায় আসছে। এই ক্লাবটি সাধারণত স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে অংশ নেয়।
এর পরের দিন, ৩ ডিসেম্বর, ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ ফুটবলাররা দেশের মাটিতে পা রাখবে। উল্লেখ্য, এই দলটি ব্রাজিলের তৃতীয় বিভাগের প্রতিযোগিতায় নিয়মিত খেলে থাকে।
টিকিট কেটে সরাসরি মহড়া দেখার সুযোগ
টুর্নামেন্টের সকল খেলা ঢাকা জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমীরা চাইলে টিকিট সংগ্রহ করে সরাসরি গ্যালারি থেকে এই আন্তর্জাতিক মহড়া উপভোগ করতে পারবেন।
টুর্নামেন্টের সময়সূচী:
সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর স্বাগতিকরা মুখোমুখি হবে আর্জেন্টিনার। আর ১১ ডিসেম্বর এই দুই লাতিন আমেরিকার আমন্ত্রিত ক্লাবের মধ্যে একটি মহাসংঘর্ষের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটবে।
লাতিন-বাংলা সুপার কাপের জন্য বাফুফের নির্বাচিত স্কোয়াড
লাতিন-বাংলা সুপার কাপের জন্য বাফুফের নির্বাচিত স্কোয়াডে স্থান পাওয়া ২৯ জন খেলোয়াড়ের নাম নিম্নরূপ:
কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মো: রাজ, মাসুদ রানা, মো: আরিফ, আকাশ আহাম্মেদ, আশিক, বাইজিত বোস্তামী, নাজমুল হুদা, তাসান খা, মো: মানিক, হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম, সাজেদ হাসান, কামাল মৃধা ও মোরশেদ আলী।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে