MD. Razib Ali
Senior Reporter
নিজের কোম্পানির ব্যাটেই খেলেন না মিরাজ, জানালেন কারণ
বাংলাদেশে তৈরি ব্যাট এখন ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। দেশের প্রথম ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকেএস (MKS) সেই পথচলার অগ্রদূত। আর এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তবে আশ্চর্যের বিষয়, নিজের কোম্পানির মালিক হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত এমকেএসের ব্যাট ব্যবহার করতে পারছেন না এই অলরাউন্ডার। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এর পেছনের কারণ পরিষ্কার করেছেন।
এমকেএস আয়োজিত অনুষ্ঠানে মিরাজ জানান, পেশাদার ক্রিকেটে স্পন্সরশিপের চুক্তির কারণে নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাট ব্যবহার করতে হয়। ফলে নিজের প্রতিষ্ঠানের ব্যাট থাকা সত্ত্বেও সব সময় সেটি নিয়ে মাঠে নামা সম্ভব হয় না।
তার কথায়,
‘আমি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। স্পন্সরের বিষয় আছে। এর আগে কয়েকটা কোম্পানির (ব্যাট দিয়ে) খেলেছি। স্পন্সরশিপ ছিল, নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলাম, তার ভেতরে খেলতে পারব না। মাঝখানে খেলেছি। আবার খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এমকেএস দিয়ে খেলতে।’
নিজের ব্র্যান্ডে খেলতে চান টাইগার অধিনায়ক
তবে সুযোগ পেলেই আবার এমকেএস ব্যাট হাতে নিতে চান মিরাজ। কারণ এটি শুধু একটি ব্র্যান্ড নয়, তার নিজের স্বপ্নেরও অংশ।
তিনি বলেন,
‘এটা তো আমাদেরই কোম্পানি। আমারই কোম্পানি। এটা যদি ভালো জায়গায় যায় আর আমি খেলতে পারি অবশ্যই ভালো লাগবে।’
এ সময় তিনি অতীতের কিছু স্মৃতিও তুলে ধরেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে এমকেএস ব্যাট দিয়ে দুটি অর্ধশতক করেছিলেন তিনি। একইভাবে বিপিএলেও এই ব্যাট ব্যবহার করে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।
‘বিপিএলে গত বছর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছিলাম, ২১টি ছক্কা মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। শাহীন ভাই তৈরি করে দিয়েছিলেন। ঐ অনুভূতি অন্য পর্যায়ে ছিল। নিজের কোম্পানি, নিজে খেলছি এটা অন্যরকম অনুভূতি। গত ২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যত রান করেছি বেশিরভাগই এমকেএসের ব্যাটে।’
ব্যাট তৈরিতে শাহীনের ভূমিকা
এমকেএসের ব্যাট তৈরির কারিগরি কাজ দেখভাল করেন শাহীন। তার প্রতি আস্থা প্রকাশ করে মিরাজ বলেন,‘শাহীন ভাইকে অনুরোধ করছি আপনি আমাকে আরও সুন্দর সুন্দর ব্যাট দিবেন। শুধু আমাকে না। প্রত্যেক কাস্টমারকে ঠিক আমার মতোই দেখবেন। আমি মিরাজ বলেই ভালো জিনিস দিবেন এমন না।’
তিনি আরও জানান, বিপিএলের অনেক ক্রিকেটার ইতোমধ্যে এই ব্যাট ব্যবহার করছেন। এমনকি বিদেশি ক্রিকেটার ওমরজাইও এমকেএসের একটি ব্যাট নিয়েছেন।
সব মিলিয়ে দেশীয় এই ব্র্যান্ডকে আরও বড় পরিসরে দেখতে চান মিরাজ। তার বিশ্বাস, সময়ের সঙ্গে এমকেএস আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।
মো: রিপন মন্ডল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়