Alamin Islam
Senior Reporter
গৌতম গম্ভীর কে সরিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত বিসিসিআই
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন অসাধারণ ফর্মে। তবে টেস্টে ভারতের পারফরম্যান্স একেবারেই ভেঙে পড়েছে। ঘরের মাঠে টেস্টে হার মানছে ভারত, যেখানে এক সময় ‘অপ্রতিরোধ্য’ হিসেবেই পরিচিত ছিল ভারতীয় দল। ওয়ানডের ক্ষেত্রেও ভারত সাম্প্রতিক সময়ে ফর্মের ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত।
গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ভারতীয় দলের উত্থান-পতন দুটোই দেখা গেছে। তার অধীনে ভারত এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, যা তার কোচিং ক্ষমতার প্রমাণ।
সাবেক ক্রিকেটার এবং বর্তমান পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি, যিনি গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন, বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যদি ট্রফি না জেতে, তাহলে বিসিসিআইকে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। মনোজ তিওয়ারি ইনসাইড স্পোর্টসকে বলেছেন,“যদি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেত না, তবে বিসিসিআইকে অবশ্যই বড় ও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। যদিও বোর্ড সচিবরা বলেছেন, গম্ভীর চুক্তি শেষ করবেন এবং সরানো সম্ভব নয়, তবে ফলাফল যদি নেতিবাচক হয়, তখন বোর্ডকে বড় সিদ্ধান্ত নিতে হবে।”
মনোজ আরও যোগ করেন, “এক্ষেত্রে প্রক্রিয়া অনুসরণ করা গুরুত্বপূর্ণ। রাহুল দ্রাবিড়ের সময় কোনো সফরে তিনি না গেলে ভিভিএস লক্ষণ দায়িত্বভার গ্রহণ করতেন। দ্রাবিড়ের পরেও তাকে দায়িত্ব দেওয়া উচিত ছিল প্রক্রিয়ার মাধ্যমে। লক্ষ্যণ খুব ঠাণ্ডা মাথার, অভিজ্ঞ এবং দায়িত্বশীল। বোর্ডের উচিত তাকে রাজি করানো।”
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স এবং গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দুইয়েরই মিলিত প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।
এহসান আহমেদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Samsung-এর সেরা ৫ ফোন: ক্যামেরা, ব্যাটারি ও দাম
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- ওয়ারিশি জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন নিয়ম
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- ব্রাজিলের পরের ম্যাচের তারিখ ও সময়, থাকছে পূর্ণ সূচি
- Galaxy S27 Ultra-এর ব্যাটারি, ক্যামেরা ও দাম নিয়ে যত তথ্য
- আজকের স্বর্ণের দাম:১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত