Alamin Islam
Senior Reporter
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
সপ্তাহের ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক ঠাসা সূচি। ক্রিকেট মাঠ থেকে ফুটবল পিচ, কিংবা টেনিস কোর্টের লাল সুড়কি—সবখানেই আজ লড়াইয়ের উত্তেজনা। একদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শক্তি জানান দিতে মাঠে নামছে বাংলাদেশের যুবারা, অন্যদিকে টেনিস দুনিয়ার চোখ থাকবে অস্ট্রেলিয়ান ওপেনের মেগা ফাইনালে।
ফুটবল ভক্তদের জন্য রাতটি হতে যাচ্ছে নির্ঘুম। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, চেলসি ও লিভারপুলের মতো জায়ান্টরা মাঠে নামছে। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সব মিলিয়ে আজ টিভি পর্দায় থাকছে রুদ্ধশ্বাস সব লড়াই।
এক নজরে দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি ও সম্প্রচারিত চ্যানেলের তালিকা:
আজকের খেলার সূচি
| ইভেন্ট / টুর্নামেন্ট | ম্যাচ | সময় (বাংলাদেশ) | টিভি চ্যানেল |
|---|---|---|---|
| অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ | বাংলাদেশ–জিম্বাবুয়ে | বেলা ১-৩০ মি. | স্টার স্পোর্টস সিলেক্ট ২ |
| অস্ট্রেলিয়ান ওপেন (ফাইনাল) | সাবালেঙ্কা-রিবাকিনা | বেলা ২-৩০ মি. | সনি স্পোর্টস ২ ও ৫ |
| ২য় টি-টোয়েন্টি | পাকিস্তান-অস্ট্রেলিয়া | বিকেল ৫-০০ টা | পিটিভি ও এ স্পোর্টস |
| ৫ম টি–টোয়েন্টি | ভারত–নিউজিল্যান্ড | সন্ধ্যা ৭–৩০ মি. | স্টার স্পোর্টস ১ |
| ৩য় টি-টোয়েন্টি | দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ | রাত ১০-০০ টা | স্টার স্পোর্টস ২ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | লিডস–আর্সেনাল | রাত ৯-০০ টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | চেলসি-ওয়েস্ট হাম | রাত ১১-৩০ মি. | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | লিভারপুল–নিউক্যাসল | রাত ২-০০ টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| লা লিগা | ওসাসুনা–ভিয়ারিয়াল | রাত ৯–১৫ মি. | বিগিন অ্যাপ |
| লা লিগা | লেভান্তে–আতলেতিকো | রাত ১১–৩০ মি. | বিগিন অ্যাপ |
| লা লিগা | এলচে–বার্সেলোনা | রাত ২-০০ টা | বিগিন অ্যাপ |
| বুন্দেসলিগা | হামবুর্গ–বায়ার্ন মিউনিখ | রাত ১১-৩০ মি. | সনি স্পোর্টস ২ |
| সিরি ‘আ’ | নাপোলি–ফিওরেন্তিনা | রাত ১১-০০ টা | ডিএজেডএন (DAZN) |
বিশেষ দ্রষ্টব্য: খেলা শুরুর সময় ও সম্প্রচারকারী চ্যানেল কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করার অধিকার রাখে। উপভোগ্য হোক আপনার আজকের খেলার দিনটি!
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে