MD. Razib Ali
Senior Reporter
‘প্রমাণ দেখান, আর ক্রিকেট খেলব না’: গর্জে উঠলেন বিজয়
দীর্ঘ এক বছরের নীরবতা ভেঙে অবশেষে ফিক্সিং বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়। গত বিপিএল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ব্রাত্য হয়ে থাকা এই ব্যাটার সরাসরি বিসিবিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের সামান্যতম প্রমাণ দেখাতে পারলেও তিনি চিরতরে ক্রিকেট ছেড়ে দেবেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বিজয়। সেখানে তার কণ্ঠজুড়ে ছিল দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর যন্ত্রণার ছাপ।
মক্কায় তাওয়াফের সময়ও শুনতে হয়েছে ‘ফিক্সিং’ প্রশ্ন
ওমরাহ পালনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বিজয় জানান, এমনকি পবিত্র ভূমিতেও তাকে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, "আল্লাহর রহমতে ওমরাহ শেষ করলাম। কিন্তু সেখানে তাওয়াফ করার সময়ও অন্তত ১০ জন মানুষ আমার কাছে জানতে চেয়েছেন—আসলে কী ঘটেছে? মানুষ যখন এভাবে প্রশ্ন করে, তখন খুব কষ্ট লাগে। সাধারণ ভক্তরাও এই পরিস্থিতির একটা সুরাহা চায়। কিন্তু বিসিবির দায়িত্বশীলরা কেন এখনো বিষয়টি ঝুলিয়ে রেখেছেন, তা আমার বোধগম্য নয়।"
‘আমি টাকার জন্য নয়, সম্মানের জন্য খেলি’
দীর্ঘদিন মাঠের বাইরে থাকার ফলে নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারের চেয়েও সামাজিক সম্মান নিয়ে বেশি উদ্বিগ্ন বিজয়। তিনি স্পষ্ট জানান, শৈশব থেকেই তিনি সম্মানের টানে ক্রিকেটে এসেছেন, আর্থিক লাভের জন্য নয়। বিজয়ের ভাষায়, "ক্রিকেট খেলে মানুষের অনেক ভালোবাসা ও প্রাপ্তি যোগ হয়েছে জীবনে। তবে গত এক বছর ধরে আমাকে যে অসম্মানের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা যে কোনো মানুষের জন্যই অসহনীয়। আমি আমার সেই হারানো সম্মানটুকু ফিরে পেতে চাই।"
‘নাসার বিজ্ঞানী নই যে গোপনে সব করে ফেলব’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিজয় কিছুটা ব্যাঙ্গাত্মক সুরে বলেন, "আমি তো নাসায় চাকরি করি না যে অনেক বুদ্ধি খাটিয়ে খুব গোপনে কিছু করে ফেলব আর কেউ টের পাবে না। আমি যদি অন্যায় কিছু করতাম, তবে সেটা সবার সামনেই দৃশ্যমান হতো। আমি যথেষ্ট আত্মবিশ্বাসের সাথেই বলছি—আমি নির্দোষ।"
ক্রিকেট ছাড়ার চূড়ান্ত ঘোষণা
বক্তব্যের শেষ পর্যায়ে বিসিবির নীতি-নির্ধারকদের প্রতি এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজয়। তিনি দাবি করেন, তাকে অন্ধকারে না রেখে যেন বিষয়টি পরিষ্কার করা হয়। বিজয় বলেন, "আমি পরিষ্কার বলছি, আমি কিছু করিনি। যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে, তবে সেটা প্রকাশ করুন। প্রমাণ দেখাতে পারলে আমি আজই ঘোষণা দিচ্ছি—আমি আর কখনোই ক্রিকেট খেলব না।"
উল্লেখ্য, গত বিপিএলে ফিক্সিং সন্দেহে নাম আসার পর থেকেই বিসিবির অনিঘোষিত নিষেধাজ্ঞার কবলে পড়েন বিজয়। চলমান বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগ) তার নাম থাকলেও ব্যক্তিগত কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। এখন দেখার বিষয়, বিজয়ের এই সরাসরি চ্যালেঞ্জের পর ক্রিকেট বোর্ড কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কি না।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো তেলের দাম
- চলছে উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: গোল, গোল খেলাটি সরাসরি দেখুন Live
- মন্ত্রিসভায় বড় রদবদল: ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম ইংল্যান্ড
- নারী এশিয়ান কাপ-চলছে উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড: কার কপালে দ্বিতীয় ফাইনাল?
- দুই লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- এক লাফে কমলো স্বর্ণে দাম: জানুন ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম
- উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নারী এশিয়ান কাপ-উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: সরাসরি দেখুন Live
- স্থগিত বৃত্তি পরীক্ষা এপ্রিলে: বড় সুযোগ বেসরকারি শিক্ষার্থীদের
- ১৬ মার্চ শেষ অফিস, টানা ৭ দিন ঈদের ছুটির পরিকল্পনা
- মৃত ব্যক্তির কাজা রোজা কি অন্য কেউ রাখতে পারবে? জানুন
- বিশ্বকাপ স্বপ্ন শেষ রদ্রিগোর; নেইমারের আবেগঘন বার্তা
- ৩-০ গোলে জিতেও বিদায় বার্সার! অবিশ্বাস্য এক লড়াই