MD. Razib Ali
Senior Reporter
‘ওপরের লেভেলের’ নির্দেশে রিয়াদকে অনুশীলনে বাধা, বিস্ফোরক তথ্য!
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সাইলেন্ট হিরো মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক আঙিনা থেকে বিদায় নিলেও মাঠের ভেতরের নানা অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে কথা বলেছেন তিনি। সেখানে তিনি তুলে ধরেছেন ২০২৩ সালের এমন এক তিক্ত অভিজ্ঞতার কথা, যা আগে কখনোই প্রকাশ্যে আসেনি। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও মিরপুরের একাডেমিতে অনুশীলনের অনুমতি পাননি তিনি, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল।
একাডেমিতে সেই ‘অপ্রত্যাশিত’ বাধা
ঘটনাটি গত বছরের। জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে গিয়ে বাধার মুখে পড়েন। রিয়াদ জানান, সাধারণত জাতীয় দলের সদস্যরা ইনডোরে ঘাম ঝরালেও সেদিন তিনি একাডেমি মাঠের দিকে গিয়েছিলেন। সেখানে নেট সেশন করার জন্য একটি উইকেট চাইলে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়, তার অনুশীলনের অনুমতি নেই।
কর্তৃপক্ষের এমন আচরণে হতবাক হয়ে কারণ জানতে চাইলে রিয়াদকে বলা হয়, ‘ওপরের লেভেলের নির্দেশ’ রয়েছে যে তিনি সেখানে ব্যাট করতে পারবেন না। রিয়াদের ভাষায়, “এমনটা তো আগে কখনও হয়নি। সেদিন চরম অপমানে মাথা নিচু করে সেখান থেকে ফিরে এসেছিলাম। নিজের এই কষ্টের কথা আমি পরিবারকেও জানতে দিইনি।”
কোচ ও নির্বাচকদের অবহেলা, তামিমের শরণাপন্ন রিয়াদ
দল থেকে ছিটকে পড়ার সময়টায় কোচ কিংবা নির্বাচক—কারও কাছ থেকেই কোনো স্পষ্ট বার্তা পাচ্ছিলেন না মাহমুদউল্লাহ। সেই কঠিন সময়ে তৎকালীন অধিনায়ক তামিম ইকবালের সাহায্য চেয়েছিলেন তিনি। রিয়াদ বলেন, “যেহেতু কোচ বা নির্বাচকরা আমার সঙ্গে কথা বলতে আগ্রহী ছিলেন না, তাই আমি তামিমকে অনুরোধ করি যেন সে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে। আমাদের মধ্যকার সুসম্পর্কের কারণেই আমি তার ওপর ভরসা করেছিলাম।”
হজ পালনের পরিকল্পনা ও অঘোষিত চক্রান্তের আভাস
২০২৩ সালে মাহমুদউল্লাহর পবিত্র হজ পালনের ইচ্ছা ছিল। পরিকল্পনা অনুযায়ী তিনি আয়ারল্যান্ড সিরিজ খেলে আফগানিস্তান সিরিজে বিশ্রাম নিতে চেয়েছিলেন। এই বিশ্রামের সুযোগে টিম ম্যানেজমেন্ট যেন নতুন ক্রিকেটারদের দেখে নিতে পারে, সেটিও ইতিবাচকভাবে ভেবেছিলেন তিনি। তবে হজের ওই সময়টাকে কেন্দ্র করে মাঠের বাইরে যে অন্য কিছু ঘটছিল, তা আগেই আঁচ করতে পেরেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
দলের প্রয়োজনে ‘ব্যাটিং পজিশন’ নিয়ে নীরব আত্মত্যাগ
ক্যারিয়ারের শুরু থেকে দলের স্বার্থে নিজের প্রিয় ব্যাটিং পজিশন বিসর্জন দিয়েছেন মাহমুদউল্লাহ। বছরের পর বছর মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে খেলা নিয়ে তিনি বলেন, “দলের কোনো প্রস্তাবে আমি কখনোই না বলিনি। আমার মতো নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্যাক্রিফাইস বাংলাদেশ ক্রিকেটে আর কেউ করেনি।”
চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও মাঠের বাইরের এই অবহেলা ও অপমানের গল্পগুলো ভক্তদের মনে নতুন করে ভাবনার উদ্রেক করেছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে
- সৌদিতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের আসল নিয়ম
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা
- ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ভবন নির্মাণে নতুন নিয়ম: বাংলাদেশ building code যা মানতে হবে