Md Razib Ali
Senior Reporter
খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
দীর্ঘ ১৮ বছর পর আন্তর্জাতিক ফুটবলের মূল স্রোতে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ইরিত্রিয়া। কিন্তু সেই স্বপ্নপূরণের পথেই বড় ধাক্কা খেল দেশটি। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্ব খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন দলের ৭ ফুটবলার। ধারণা করা হচ্ছে, নিজ দেশের দারিদ্র্য ও রাজনৈতিক পরিস্থিতি থেকে বাঁচতে 'উন্নত জীবনের খোঁজে' তারা পালিয়েছেন।
পলায়ন এবং বর্তমান পরিস্থিতি
গত ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকায় এসওয়াতিনির বিপক্ষে আফকন বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচ ছিল ইরিত্রিয়ার। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় তারা (প্রথম লেগে ২-০ গোলে জয়)। কিন্তু আনন্দের সেই রেশ কাটতে না কাটতেই জানা যায়, দলের সাতজন ফুটবলার দেশে ফেরার বদলে সেখান থেকেই লাপাত্তা হয়ে গেছেন।
ইরিত্রিয়া জাতীয় দলের কোচ হিশাম ইয়াকান বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "পলাতক ফুটবলারদের বেশিরভাগই বদলি খেলোয়াড় ছিলেন। আমার মনে হয় না তারা আর ফুটবল খেলা চালিয়ে যাবেন। সম্ভবত তারা কোনো উন্নত বা ধনী দেশে অর্থনৈতিক সুযোগ খোঁজার চেষ্টা করবেন।"
কেন এই পলায়ন প্রবণতা?
ইরিত্রিয়ান ফুটবলারদের দল ছেড়ে পালানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ চলাকালীন অনূর্ধ্ব-২০ পর্যায়ের বেশ কয়েকজন ফুটবলার একইভাবে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছিলেন।
ফুটবলাররা বিদেশে খেলতে গিয়ে পালিয়ে যেতে পারেন—এই আশঙ্কায় দীর্ঘ সময় ইরিত্রিয়া সরকার তাদের ফুটবল দলকে দেশের বাইরে খেলার অনুমতি দেয়নি। মূলত ২০০৮ সালের পর থেকে দীর্ঘ ১৮ বছর তারা আফকনে অংশ নেয়নি। ২০২৭ আসরকে সামনে রেখে সেই অবস্থান পরিবর্তন করলেও ফলাফল আবারও একই হলো।
১৯৯৯ সালে ইরিত্রিয়া ছেড়ে আসা জর্জ ঘেব্রেসলাসি, যিনি বর্তমানে শরণার্থীদের জন্য কাজ করছেন, তিনি বলেন, "এমন ঘটনা প্রায়ই ঘটে। এটি ইরিত্রিয়ার বর্তমান পরিস্থিতির প্রতিচ্ছবি। মানুষ নিজেদের ভূমিতেই আশাহত হয়ে পড়ছে, তারা পরিস্থিতির পরিবর্তন চায় কিন্তু কিছুই বদলাচ্ছে না।"
নিরব সরকার ও ফেডারেশন
ফুটবলারদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়েমেন গেব্রেমেসকেল কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি ইরিত্রিয়া জাতীয় ফুটবল ফেডারেশনের মুখপাত্রকে ইমেইল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে জাতীয় দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই ফুটবলাররা অত্যন্ত দরিদ্র। প্রথমবার দেশের বাইরে খেলার সুযোগ পেয়ে তারা মূলত উপার্জনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করতেই এই পথ বেছে নিয়েছেন।
ইরিত্রিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট
১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর থেকেই ইরিত্রিয়ায় প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কির শাসন চলছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘ সময় ধরে এই সরকারকে 'দমন-পীড়নমূলক' হিসেবে অভিহিত করে আসছে। দেশের এমন অস্থিরতা এবং দারিদ্র্যের কারণেই তরুণ ফুটবলাররা সুযোগ পেলেই দেশ ছাড়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ২০২৭ সালে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) আয়োজিত হবে কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডায়। সেই আসরে খেলার স্বপ্ন থাকলেও ইরিত্রিয়া ফুটবল দলের জন্য মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের এই সংকট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম মরক্কো হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও যেভাবে লাইভ দেখবেন
- যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচ লাইভ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- রাতে কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ: জানুন একাদশ, সময়সূচি ও লাইভ দেখার উপায়
- রাতে কানাডা বনাম বসনিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফিফা বিশ্বকাপ ২০২৬: সব ম্যাচ টিভি, স্মার্টফোন ও ইউটিউবেও লাইভ দেখবেন যেভাবে
- জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, কিন্তু কেন? জানুন
- ফিফা বিশ্বকাপ ২০২৬: ব্রাজিলের সব ম্যাচ টিভি, স্মার্টফোন ও ইউটিউবে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম মরক্কো: সরাসরি ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- রাতে কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ: জানুন সরাসরি দেখার উপায়
- আজকের খেলার পূর্ণাঙ্গ সূচি:ব্রাজিল বনাম মরক্কো
- অস্ট্রেলিয়া বনাম তুরস্ক: জানুন একাদশ, সময়সূচি ও লাইভ দেখার উপায়
- হাইতি বনাম স্কটল্যান্ড: জানুন একাদশ, সময়সূচি ও লাইভ দেখার উপায়
- হাইতি বনাম স্কটল্যান্ড: জানুন সরাসরি দেখবেন যেভাবে