বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মিডফিল্ডার কার্লোস বালেবার এজেন্টরা আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে দল বদলের আলোচনা নতুন করে শুরু করা যায়। এই তথ্য জানিয়েছেন সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
গত গ্রীষ্মে বালেবা ছিলেন ম্যানইউর মিডফিল্ড পজিশনের এক নম্বর টার্গেট। দুই পক্ষের মধ্যে খেলোয়াড়ের ব্যক্তিগত শর্ত নিয়েও দ্রুত সমঝোতা হয়ে যায়। এরপর ইউনাইটেড ব্রাইটনের সঙ্গে যোগাযোগ করলেও, ক্লাবটির চাওয়া প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডের বিশাল দাবির কারণে সেই আলোচনা থমকে যায়।
এই দল বদলের গুঞ্জনের প্রভাব পড়েছিল বালেবার পারফরম্যান্সেও, গত মৌসুমের শুরুর দিকে তার খেলায় কিছুটা ছন্দপতন দেখা যায়। তবে ম্যানইউর জন্য একটি সুখবর হলো, এতে করে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের দাম কমে এখন প্রায় ৭০ মিলিয়ন পাউন্ডে নেমে এসেছে।
এই গ্রীষ্মে এখন পর্যন্ত রেড ডেভিলরা একত্রে ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করে আন্দ্রে সান্তোস ও ইউরি টিলেমান্সকে দলে ভিড়িয়েছে। এখন তারা নতুন মৌসুমে খেলা নিয়ন্ত্রণে রাখতে আরও একজন মিডফিল্ডারের খোঁজে মরিয়া হয়ে আছে।
রোমানো নিশ্চিত করেছেন যে, বালেবা আবারও ইউনাইটেডের জন্য একটি সম্ভাব্য সমাধান হয়ে উঠতে পারেন।
রোমানো তার ইউটিউব চ্যানেলে বলেন, "যতটুকু আমি জানি, বালেবা এক বছর আগে—২০২৫ সালের আগস্টে—পাগলের মতো চেষ্টা করছিলেন ম্যানইউতে যোগ দিতে। ম্যানইউর সঙ্গে তার ব্যক্তিগত শর্ত নিয়ে সমঝোতাও হয়ে গিয়েছিল। তাই ম্যানইউর খেলোয়াড় হওয়াটা ছিল তার স্বপ্ন।"
তিনি আরও বলেন, "ব্রাইটন খেলোয়াড় বিক্রি করতে না চাওয়ায় ম্যানইউ তখন এগোতে পারেনি। সেই সময় আমোরিমের অধীনে সে ছিল একটি বড় টার্গেট, কিন্তু কিছুই হয়নি। জানুয়ারি থেকে, যখন আমোরিম ও ম্যানইউ একসাথে থাকার সিদ্ধান্ত নেয়নি, তখন থেকে বিষয়টি ঠান্ডা হয়ে গিয়েছিল।"
রোমানো জানান, "এখন আবার নামটি সামনে এসেছে। কেন? কারণ খেলোয়াড়ের ঘনিষ্ঠরা আবার ম্যানইউর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে বালেবার জন্য ফিরে আসার সম্ভাবনা আছে কিনা। তাই এটা বালেবার পক্ষ থেকেই হচ্ছে, তারা বুঝতে চাইছে ম্যানইউ তার জন্য ফিরে আসতে পারে কিনা।"
এদারসনের সঙ্গে চুক্তি ভেস্তে যাওয়া এবং অন্যান্য ঘটনাপ্রবাহের পর, বালেবার পক্ষ থেকে তারা জানতে চাইছে নতুন করে আলোচনা শুরুর সুযোগ আছে কিনা বলে জানান রোমানো। তিনি যোগ করেন, "আমরা জানি ইউনাইটেড তৃতীয় একজন মিডফিল্ডার খুঁজছে, তারা আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য কিছু একটা করতে চায়। বালেবা কিংবা অন্য কোনো বিকল্প—কারণ ম্যানইউ বাজার যাচাই করছে—এই গ্রীষ্মে কোনটা বাস্তবে রূপ নিতে পারে, সেটা এখন বোঝা দরকার।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী