ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে
ব্যাংকের লিফট মেরামতকে কেন্দ্র করে শুরু হয়েছিল কথা-কাটাকাটি। একপর্যায়ে সেই বিরোধ গড়ায় উত্তেজনায়। এর জেরে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এক শাখা ব্যবস্থাপককে চড় মারার অভিযোগ উঠেছে দেশটির সাবেক এক কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। অভিযুক্ত নারীর নাম কায়ালভিঝি। তিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির মেয়ে। পুরো ঘটনাটি ওই ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এসবিআইয়ের ওই শাখা ব্যবস্থাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কায়ালভিঝির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, চেন্নাইয়ের একটি বাণিজ্যিক ভবনে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কক্ষে এক ব্যক্তির সঙ্গে বসে ব্যাংক ব্যবস্থাপকের সঙ্গে কথা বলছিলেন কায়ালভিঝি। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে হঠাৎ উঠে ব্যাংক ব্যবস্থাপককে চড় মারেন তিনি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চেন্নাইয়ের আদিয়ার শাখার ব্যবস্থাপক কায়ালভিঝির মালিকানাধীন একটি বাণিজ্যিক ভবনে থাকা ত্রুটিপূর্ণ লিফট মেরামতের অনুরোধ জানিয়েছিলেন। ওই ভবনেই ব্যাংকের শাখা কার্যালয় অবস্থিত। লিফট মেরামতের বিষয়টি নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
অভিযোগ, একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ব্যাংক ব্যবস্থাপকের ওপর হামলা করেন কায়ালভিঝি।
ব্যাংক ব্যবস্থাপকের প্রতিবেদন পাওয়ার পর ব্যাংকের প্রধান ব্যবস্থাপক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে যুক্ত করে চারটি ধারায় মামলা করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন