৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপে অবস্থানরত প্রায় ৫০ হাজার প্রবাসী বাংলাদেশিকে গণহারে বহিষ্কারের আশঙ্কা আপাতত কেটে গেছে। দেশটির সরকার কঠোর অভিবাসন নীতির কারণে তৈরি হওয়া এই সংকটের মধ্যে গণ-বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করেছে।
বাংলাদেশ সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা এবং শীর্ষপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর মালদ্বীপের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
মালদ্বীপের বিদ্যমান অভিবাসন আইনে একটি দেশ থেকে সর্বোচ্চ ১ লাখ কর্মী নেওয়ার সুযোগ রয়েছে। তবে বর্তমানে দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজারে পৌঁছেছে। ফলে নির্ধারিত সীমা নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠানোর আশঙ্কা দেখা দেয়।
সংকট নিরসনে মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ধারাবাহিকভাবে মালদ্বীপ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মালদ্বীপ সফরে দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, হঠাৎ বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠানো হলে তা বড় ধরনের মানবিক সংকট তৈরি করতে পারে। একই সঙ্গে মালদ্বীপের পর্যটন ও নির্মাণ খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের এই যুক্তিগুলো বিবেচনায় নিয়ে গণ-বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছে মালদ্বীপ সরকার।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাময়িকভাবে বহিষ্কারের ঝুঁকি কমলেও সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশকে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।
তারা দক্ষ ও সনদপ্রাপ্ত কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে মালদ্বীপের পর্যটন, তথ্যপ্রযুক্তি ও নির্মাণ খাতে দক্ষ কর্মীদের জন্য সুযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার জন্য বিশেষ সমঝোতা, দুই দেশের মধ্যে শ্রমবাজার ব্যবস্থাপনা জোরদার এবং প্রযুক্তিনির্ভর নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেছেন বিশ্লেষকরা।
মুব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান