ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদির অবস্থান স্পষ্ট
সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির ক্ষেত্রে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদ ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ না দেওয়া পর্যন্ত চুক্তিটি কার্যকর হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে সৌদি আরব এ শর্ত মেনে নেবে না বলে দেশটির একটি সরকারি সূত্র জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে চুক্তিটি বাস্তবায়নের আগে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্পের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেওয়া পর্যন্ত চুক্তিটি কার্যকর হবে না—এটাই বর্তমান মার্কিন অবস্থান।
অন্যদিকে, ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া বক্তব্যে এক সৌদি সূত্র জানিয়েছে, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রিয়াদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। সৌদি আরবের অবস্থান স্পষ্ট ও দৃঢ় বলেও উল্লেখ করেন তিনি।
ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব।
সৌদি সূত্রটি আরও জানায়, বেসামরিক পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের অংশ। তাই এই কর্মসূচিকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করা উচিত নয়।
অর্থাৎ, বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সৌদি আরব তার আগের অবস্থানেই রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ