ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বর নিয়েই অনুষ্ঠানে, র‍্যাম্পে পড়ে হাসপাতালে মিষ্টি জান্নাত

টানা তিন দিন জ্বর ও বমিতে ভোগার পরও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। কিন্তু রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় অসুস্থ হয়ে পড়ে যান তিনি। দুর্ঘটনায় পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন এই অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মিষ্টি জান্নাত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের র‍্যাম্পে হাঁটার একপর্যায়ে মাথা ঘুরে ভারসাম্য হারান তিনি। এরপর মাটিতে পড়ে গেলে উপস্থিত ব্যক্তিরা তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যান। সেখান থেকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন

মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। গত তিন দিন ধরে জ্বর ও বমির সমস্যায় ভুগছিলেন। তারপরও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যান অভিনেত্রী।

অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ প্রকাশে বিতর্ক এড়ানোর অনুরোধ

দুর্ঘটনার খবর সামনে আসার পর সংবাদমাধ্যমের উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন মিষ্টি জান্নাত। কোনো বিতর্কিত শিরোনাম কিংবা ক্যাপশন দিয়ে ঘটনাটি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।

আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’

মিডিয়ার সঙ্গে দলাদলিতে নেই আগ্রহ

একই পোস্টে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, মিডিয়ার সবাই তার কাছের মানুষ এবং কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না তিনি।

এদিকে পায়ের লিগামেন্টে গুরুতর আঘাতের পাশাপাশি জ্বরে আক্রান্ত থাকার কথাও জানিয়েছেন মিষ্টি জান্নাত। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

FAQ

১. মিষ্টি জান্নাতের দুর্ঘটনা কবে ঘটেছে?

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

২. কেন র‍্যাম্পে পড়ে গিয়েছিলেন মিষ্টি জান্নাত?

তার ফেসবুক পোস্ট অনুযায়ী, অসুস্থতার কারণে মাথা ঘুরে যাওয়ায় ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।

৩. দুর্ঘটনায় কী আঘাত পেয়েছেন অভিনেত্রী?

পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

৪. দুর্ঘটনার আগে কত দিন অসুস্থ ছিলেন মিষ্টি জান্নাত?

গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি।

৫. সংবাদমাধ্যমের কাছে কী অনুরোধ জানিয়েছেন মিষ্টি জান্নাত?

তার বক্তব্য বা সাক্ষাৎকারের সঙ্গে অন্য নায়ক-নায়িকার ছবি যুক্ত করে বিব্রতকর পরিস্থিতি তৈরি না করা এবং বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

বিনোদনের আরও খবর

সব খবর