অস্ট্রেলিয়ার নতুন অধিনায়কের নাম ঘোষণা
২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজের আগে তাসমানিয়া দলের এক নারী কর্মীকে তিনি আপত্তিকর ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন পেইন। এতদিন পরে বের হয়ে এসেছে সেই কেলেঙ্কারির কথা। এই ঘটনার জের ধরেই অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়েন পেইন। সংবাদ সম্মেলনে এই ঘটনা স্বীকার করার সময় তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।
পেইন নেতৃত্ব ছাড়ার পরে অধিনায়ক হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কামিন্সেরই ছিল। কারণ এতদিন ধরে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে কামিন্স অধিনায়ক হলে তার ডেপুটি কে হবেন, সেটা নিয়ে ছিল নানান আলোচনা। বৃহস্পতিবারই অবশ্য আভাস পাওয়া গিয়েছিল কামিন্স ও স্মিথ জুটির ব্যাপারে। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্য এই দুই ক্রিকেটারের সাথে বৈঠক করেছিলেন।
আসন্ন অ্যাশেজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে নিলেন কামিন্স। তিনি প্রথম পেস বোলার হিসেবে অস্ট্রেলিয়া দলের পূর্ণ মেয়াদের অধিনায়কের দায়িত্ব পেলেন। এর আগে একমাত্র পেস বোলার হিসেবে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন রিচি বেনাউড।
অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পরে কামিন্স বলেন, “আসন্ন অ্যাশেজকে সামনে রেখে এই দায়িত্ব পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। গত কয়েক বছর ধরে টিম পেইন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, আশা করছি আমিও সেভাবে দলকে নেতৃত্ব দিতে পারব। স্মিথ ও অধিনায়ক হিসেবে আমি ছাড়াও দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, সেই সাথে আমাদের তরুণ ক্রিকেটারও আছেন কয়েকজন। আমি সামনের দিকে তাকিয়ে আছি।”
অপরদিকে, একই দিনে মানসিক স্বাস্থ্যগত বিরতি প্রয়োজন দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আসন্ন অ্যাশেজ সিরিজের স্কোয়াডে অধিনায়ক হিসেবেই ছিলেন পেইন। তবে এখন আর স্কোয়াডেই নেই তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না