ব্রেকিং নিউজ: হঠাৎ করে চাকরি ছাড়লেন জাতীয় দলের ফিজিও
বিসিবি'র পক্ষ থেকে জানা যায়, মূলত পারিবারিক সমস্যার কারণে পাকিস্তান সিরিজের পর থাকবেন না ক্যালেফাতো। এই ফিজিও'র পোস্টের মাধ্যমেও জানা গেছে, জৈব সুরক্ষা বলয়ের কঠিন পরিস্থিতিতে বেশ হাঁপিয়ে উঠেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্যালেফাতো লিখেন, 'অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমি আর থাকছি না। একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের ফিজিও হিসেবে এমন পরিস্থিতিতে দেশ-বিদেশে ভ্রমণ করাটা ছিল দারুণ চ্যালেঞ্জিং। সেটা আমার জন্যেও, ক্রিকেটারদের জন্যেও। জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া অবশ্যই কঠিন ছিল। শেষ ১৮ মাসে আমাকে প্রায় ১০০ পিসিআর টেস্ট করতে হয়েছে! সুযোগ দেয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।'
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ক্রিকফ্রেঞ্জিকে আকরাম খান বলেন, 'এই (পাকিস্তান) সিরিজের পর পারিবারিক সমস্যার কারণে ক্যালেফাতো আর থাকছে না।'
২০১৯ সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে যুক্ত হন ক্যালেফাতো। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশই ছিল ক্যালেফাতোর প্রথম জাতীয় দলের অ্যাসাইনমেন্ট।
যদিও ফিজিও হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। এর আগে গ্লুচেস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে কাজ করেন ইতালিয়ান বংশোদ্ভূত এই ফিজিও।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ছাড়া সেইলিং, রাগবি ইউনিয়ন, আইস হকিসহ বিভিন্ন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ক্যালেফাতোর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস: দৌলতদিয়ায় তোলপাড় (ভিডিওসহ)
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র