লিটন-মুশফিকের ব্যাটে দ্বিতীয় সেশনটা বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ স্কোর
প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭১ রান। দারুণ ব্যাটিংয়ে সেশনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা
চার উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন লিটন ও মুশফিক। নোমান আলির বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন লিটন দাস। সাদা পোশাকের ক্রিকেটে এটি তার দশম ফিফটি।
এর কিছু পর মুশফিকও ফিফটি পূরণ করেন। দ্বিতীয় সেশন শেষে তিনি অপরাজিত আছেন ৫৫ রানে। অন্যপ্রান্তে লিটনের সংগ্রহ ৬২।
এর আগে সাগরিকায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তবে তার সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন মাঠে নামেন টাইগার ব্যাটাররা। উদ্বোধনী জুটি টেকে মাত্র ২৭ বল। ব্যক্তিগত ১৪ রানে ফেরেন সাইফ হাসান।
অপর ওপেনার সাদমান ইসলামও ১৪ রানের বেশি করতে পারেননি। এই ধারা বজায় রাখতেই যেন ১৪ করে সাজঘরে ফেরেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। অবশ্য তার আগেই আউট হওয়া অধিনায়ক মুমিনুল হক করেছেন ৬ রান।
মাত্র ৪৯ রানে ৪ উইকেটে হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে পাল্টা আক্রমণ করছে টাইগাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না