অলআউট ভারত, লড়ছে নিউজিল্যান্ড
টিম সাউদি আর কাইল জেমিসনই মূলতঃ আগুন ঝরিয়েছেন কানপুরের গ্রিনপার্কে। সাউদি নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন কাইল জেমিসন। ২ উইকেট নেন স্পিনার অ্যাজাজ প্যাটেল।
প্রথম দিনই সেঞ্চুরির ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ৭৫ রান নিয়ে ব্যাট করছিলেন স্রেয়াশ আয়ার। তার সঙ্গে ৫০ রান নিয়ে অপরাজিত ছিলেন রবিন্দ্র জাদেজা।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে জাদেজা টিকে থাকতে পারেননি। সেই ৫০ রানেই আউট হয়ে যান। তবে স্রেয়াশ আয়ারকে থামানো যায়নি। তিনি ঠিকই আউট হয়েছেন তিন অংকের ঘরে প্রবেশ করে। অভিষেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন দিল্লি ক্যাপিটালসের এই সাবেক অধিনায়ক।
১৭১ বল মোকাবেলা করে তিনি আউট হয়েছেন ১০৫ রান করে। নাম লিখে ফেললেন মোহাম্মদ আজহারুদ্দিন এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে। এই দু’জনও অভিষেকে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন।
স্রেয়াশ যখন আউট হন তখন ভারতের রান ৩০৫। তিনি আউট হন সপ্তম ব্যাটার হিসেবে। তার আগে আউট হয়ে যান রবিন্দ্র জাদেজা এবং ঋদ্ধিমান সাহাও। ঋদ্ধি করেছিলেন কেবল ১ রান।
এরপর রবিচন্দ্র অশ্বিনই কেবল কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। তিনি করেন ৫৬ বলে ৩৮ রান। ১০ রানে অপরাজিত থেকে যান উমেষ যাদব।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। দুই ওপেনার টম ল্যাথাম এবং উইল ইয়ং মিলে ওপেনিং জুটি ধরে রেখেছেন এখনও। এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান কোনো উইকেট না হারিয়ে ৭৬। ৫০ রানে উইল ইয়ং এবং ২৩ রানে ব্যাট করছেন টম ল্যাথাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম