অবশেষে ৯৫৫,র অবসান করলেন ইয়াসির
এই তরুণ জাতীয় দলের স্কোয়াডে প্রথম ডাক পেয়েছিলেন ২০১৯ সালের এপ্রিলে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাকা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজরে আসা এই তরুণ ব্যাটারকে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন সিরিজে ইয়াসিরকে স্কোয়াডে ডাকা হয়। কিন্তু একবারও মাঠে নামানো হয়নি তাকে।
২০১৯ সালের এপ্রিলের পর বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছে চারজনের, ওয়ানডেতে ছয়জনের এবং টি-টোয়েন্টিতে দশ জনের। তবুও ইয়াসির অভিষেক ক্যাপ পাননি। স্কোয়াডে ডাক পাওয়ার ৯৫৫ দিন পর অবশেষে আজ নিজ শহরেই সেই আক্ষেপ ঘুচল ইয়াছিরের। নিশ্চয় অভিষেকটা রাঙাতে চাইবেন তরুণ ক্রিকেটার।
ইনজুরির কারণে সাকিব আল হাসান এই টেস্ট থেকে ছিটকে যাওয়াতে উজ্জল হয়েছিল ইয়াসিরের অভিষেক সম্ভবনা। শেষ পর্যন্ত বাড়তি একজন ব্যাটার হিসেবে একাদশে ডাকা হয়েছে তাকে। বাংলাদশের ৯৮তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো ২৫ বছর বয়সী ক্রিকেটারের।
ঘরোয়া ক্রিকেটে ইয়াসিরের পরিসংখ্যান দারুণ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচ খেলে ৩৯৮০ রান করেছেন ইয়াছির, গড় ৫০.৩৭। সেঞ্চুরি করেছেন ৯টি, হাফ সেঞ্চুরি ২৪টি।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন