চমক দিয়ে যে চার ক্রিকেটারকে ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স
তাইতো ইংল্যান্ডের অধিনায়ক কে ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সেইসাথে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আইপিএলের এবারের আসরে ও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি সাকিব আল হাসান।
কেকেআরের এক সূত্র ইনসাইড স্পোর্টস-কে জানিয়েছে, “গোটা আইপিএল জুড়েই মর্গ্যানের ব্যাটিং দলকে উদ্বেগের মধ্যে রেখেছিল। ক্যাপ্টেন হিসাবে দারুণভাবে ম্যাচে প্রভাব ফেললেও, ব্যাটিং ব্যর্থতায় ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিটেন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”
মর্গ্যানের সঙ্গেই আরও দুই তারকা সাকিব আল হাসান এবং দীনেশ কার্তিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শাহরুখের দল। নভেম্বরের ৩০ তারিখের মধ্যেই রিটেন করা ক্রিকেটারদের তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে।
কেকেআর কাদের রিটেন করবে, সেই তালিকা প্রায় চূড়ান্ত। জানা যাচ্ছে, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল দুজনকেই রিটেন করা হতে পারে। সেই তালিকায় বরুণ চক্রবর্তীও রয়েছেন। ভেঙ্কটেশ আইয়ার এবং শুভমান গিলের মধ্যে কাকে নেওয়া হবে, তা নিয়ে এখনও দ্বিধায় টিম ম্যানেজমেন্ট।
বরুণ চক্রবর্তী এবং প্যাট কামিন্সের মধ্যে একজনকে সম্ভবত রিটেন করা হতে পারে। গত মরশুমে পুরোটা খেলেননি কামিন্স। কামিন্সকে পুরো মরশুম খেললে তবেই একমাত্র তাঁকে ধরে রাখার পথে হাঁটতে পারে কেকেআর। কেকেআরের রিটেন করা সম্ভাব্য তারকাদের তালিকা: আন্দ্রে রাসেল, শুভমান গিল/ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, প্যাট কামিন্স/বরুণ চক্রবর্তী
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক