একাধিক পরিবর্তন ও চমক দিয়ে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট
ওয়ানডে সিরিজে দলটিতে নবাগত ব্যাটসম্যানরা হচ্ছেন জাস্টিন গ্রিভস, শামার ব্রুকস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোটি এবং ফাস্ট বোলিং অলরাউন্ডার ওডেন স্মিথ। এদের মধ্যে স্মিথ এবং মোটি টি-টোয়েন্টি স্কোয়াডেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
এই দুজন ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার ডমিনিক ড্রেকস। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন মোটি।
সেই আসর শুরুর আগে ড্রেকস এবং স্মিথ ছিলেন নেট বোলার। ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন এসব ক্রিকেটারদের দলে ভেড়ানোর অন্যতম কারন সিপিএলে তাদের দারুণ পারফরম্যান্স। দুই দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে অভিজ্ঞ কাইরন পোলার্ডকে।
১৩ ডিসেম্বর পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। আসরের বাকি দুটি ম্যাচ ১৪ ও ১৬ ডিসেম্বর। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (ভাইস ক্যাপ্টেন), ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (ভাইস ক্যাপ্টেন), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক