মুস্তাফিজের বোলিং সমস্যা ধরিয়ে নতুন কৌশল বলে দিলেন আমির
সাম্প্রতিক সময়ে কাটার মাস্টার বলে খ্যাত মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে সেই পুরনো কার্যকারিতা ঠিক চোখে পড়ে না। উইকেটের দেখা পেলেও থাকেন খরুচে। সেক্ষেত্রে ব্যাকাপ প্ল্যানের অভাব দেখছেন আমির। তার মতে প্ল্যান ‘এ’ এর সাথে প্ল্যান ‘বি’ ও প্রস্তুত থাকতে হবে। বরং প্ল্যান ‘বি’ হতে হবে বেশি শক্ত।
মোহাম্মদ আমির বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসাবে সবকিছু মাইন্ডসেটের ওপর নির্ভর করে। ক্রিকেটার হিসাবে আপনার মাইন্ডসেট টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিনই কিছু না কিছু না শেখেন, ভবিষ্যতে এটা আমার জন্য খুব কঠিন হবে। কারণ এখন ক্রিকেট বোলারদের জন্য খুবই কঠিন হয়ে পড়ছে।
উইকেট ফ্ল্যাট, বলের কোয়ালিটিও সেরকম না। বোলার হিসাবে আমি সবসময় বিশ্বাস করি আপনার প্ল্যান ‘এ’ থাকবে, তবে প্ল্যান ‘বি’ আরও শক্ত হতে হবে। ঠিক আছে আপনার ইন সুইং ভালো, সেটা আপনার প্ল্যান ‘এ’। এখন কোন দিন যদি বল সুইং না করে তখন কি করবেন? তাই প্ল্যান ‘বি’ খুবই শক্ত হওয়া দরকার।’
পাকিস্তানের হয়ে ১১৯ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৯ টি-টোয়েন্টি উইকেট নেওয়া মোহাম্মদ আমির মনে করেন মুস্তাফিজুর রহমানকে সবাই প্রেডিক্ট করে ফেলছে। আর সেই কারণেই রান লিক করছেন মুস্তাফিজ।
আমির বলেন, ‘আমি জানিনা মুস্তাফিজের কি সমস্যা হচ্ছে বা সে কি অনুশীলন করছে। কিন্তু যখন আপনি প্রেডিক্টেড হয়ে যাবেন, বেশির ভাগ দলই তার স্লো বলের জন্য তৈরি থাকে। তার পেস ১২৮-১৩০ এর মত। যখন আপনি প্রেডিক্টেড হয়ে যাবেন তখন আপনি রান লিক করবেন। ‘
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন