ব্রেকিং নিউজ: প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেল বাংলাদেশ
এতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপেখেলার সুযোগ পেল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। কিন্তু এরই মাঝে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলোতে।
ফলে শঙ্কা জেগেছিল চলমান এই বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে। এরই ধারবাহিকতায় শনিবার স্থগিত হয়ে যায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় আইসিসি এক বিবৃতিতেই টুর্নামেন্ট বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, 'আমরা অন্তত দুঃখের সাথে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের ফলে দেশটিতে ভ্রমন নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।'
'আমরা এই পরিস্থিতিতে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। সেই হিসেবে এখন র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে' আরও যোগ করেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রকে দাপট দেখিয়ে হারালেও থাইল্যান্ডের নারী দলের কাছে হেরেছে নিগার সুলতানার দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে জাহানারা আলম-সোবহানা মোস্তারিদের দলের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম