উইকেটশূন্য বোলারদের নিয়ে যা বললেন লিটন
হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ওপেনারই। ৯৩ রান নিয়ে অপরাজিত আবিদ ও ৫২ রান নিয়ে মাঠ ছেড়েছেন শফিক। টাইগার বোলারদের এমন হতশ্রী পারফরম্যান্সের পরও তাদের পাশে দাঁড়াচ্ছেন এই টেস্টে প্রথম সেঞ্চুরি পাওয়া লিটন দাস।
তিনি জানিয়েছেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেনরা বাংলাদেশের টেস্ট বোলার। এদের প্রত্যেকেই বাংলাদেশ দলকে অনেক সময় উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছেন। তাই তাদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই এই উইকেটরক্ষক ব্যাটারের।
লিটন বলেন, 'আপনি কীভাবে বাজে বোলিং লাইন আপ বলতে পারেন? যে কয়টা বোলার খেলছে সবাইতো টেস্ট বোলার। এবাদত, রাহি এরা দুজনেই টেস্ট বোলার এবং অনেক উপকারও করেছে, সাহায্য করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল, মিরাজকে নিয়েতো সন্দেহই নেই। তো এখানে বাজে বোলিংয়ের তো কিছু নেই।'
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। অনেকেই আশা করেছিল প্রথম ইনিংসে রানের পাহাড় গড়বে স্বাগতিকরা। যদিও দ্বিতীয় দিনের শুরু থেকেই উইকেট হারিয়ে ৩৩০ এর বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ।
লিটন মনে করেন তিনি আর মুশফিকুর রহিম যদি আরেকটু ভালো ব্যাটিং করতেন তবে বাংলাদেশের সংগ্রহটা ৪০০-৪৫০ রান হতে পারতো। বল হাতেও ২-৩ উইকেট নিতে পারলে বাংলাদেশের এগিয়ে থাকার সুযোগ ছিল। তবে এই মুহূর্তে দুই দলেরই সমান সম্ভাবনা দেখছেন লিটন।
তার ভাষ্য, 'এখন ফলের দিকে চিন্তা করা যাচ্ছে না। আমি আগেও বললাম আমি ও মুশফিক ভাই যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম তাহলে ৪০০-৪৫০ রান থাকত। তাহলে ভিন্ন সিনারিও থাকতো। আবার বোলিংয়ে ২-৩ উইকেট নিতে পারতাম তাহলে সিনারিও ভিন্ন হতে পারত। তবে এখনও খেলা দুই পক্ষে আছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত