মুস্তাফিজের সমস্যা ধরিয়ে দিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মোহাম্মদ আমির
বাংলাদেশের এই পেসারকে নিয়ে কথা বলতে গিয়ে সাবেক পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির বলেন সবাই তাকে প্রেডিক্ট করে ফেলেছে। তাই তার কার্যকারিতা অনেক কমে গেছে। সাম্প্রতিক সময়ে কাটার মাস্টার বলে খ্যাত মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে সেই পুরনো কার্যকারিতা ঠিক চোখে পড়ে না।
উইকেটের দেখা পেলেও থাকেন খরুচে। মোহাম্মদ আমির বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসাবে সবকিছু মাইন্ডসেটের ওপর নির্ভর করে। ক্রিকেটার হিসাবে আপনার মাইন্ডসেট টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিনই কিছু না কিছু না শেখেন, ভবিষ্যতে এটা আমার জন্য খুব কঠিন হবে। কারণ এখন ক্রিকেট বোলারদের জন্য খুবই কঠিন হয়ে পড়ছে। উইকেট ফ্ল্যাট, বলের কোয়ালিটিও সেরকম না।
বোলার হিসাবে আমি সবসময় বিশ্বাস করি আপনার প্ল্যান ‘এ’ থাকবে, তবে প্ল্যান ‘বি’ আরও শক্ত হতে হবে। ঠিক আছে আপনার ইন সুইং ভালো, সেটা আপনার প্ল্যান ‘এ’। এখন কোন দিন যদি বল সুইং না করে তখন কি করবেন? তাই প্ল্যান ‘বি’ খুবই শক্ত হওয়া দরকার।’
পাকিস্তানের হয়ে ১১৯ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৯ টি-টোয়েন্টি উইকেট নেওয়া মোহাম্মদ আমির মনে করেন মুস্তাফিজুর রহমানকে সবাই প্রেডিক্ট করে ফেলছে। আর সেই কারণেই রান লিক করছেন মুস্তাফিজ। আমির বলেন, ‘আমি জানিনা মুস্তাফিজের কি সমস্যা হচ্ছে বা সে কি অনুশীলন করছে। কিন্তু যখন আপনি প্রেডিক্টেড হয়ে যাবেন, বেশির ভাগ দলই তার স্লো বলের জন্য তৈরি থাকে। তার পেস ১২৮-১৩০ এর মত। যখন আপনি প্রেডিক্টেড হয়ে যাবেন তখন আপনি রান লিক করবেন। ‘
তিনি আরও যোগ করেন,‘আমি মনে করি সমস্যা হচ্ছে সে প্রেডিক্টেড হয়ে যাচ্ছে। দলগুলো জানে তার বিপক্ষে কোন গেমপ্ল্যানে খেলতে হবে। সমস্যাটা এখানেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত