ভারতের স্পিন বিষে কুপোকাত নিউজিল্যান্ড
আগের দিনে দারুণ ব্যাটিং করা দুই কিউই ওপেনার তৃতীয় দিনের সকালে সাবধানী শুরু করেন। তবে ব্যাক্তিগত ৮৯ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে কাটা পড়েন উইল ইয়ং। এই ওপেনারের বিদায়ে ভাঙ্গে ১৫১ রানের ওপেনিং জুটি।
দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন টম ল্যাথাম। কিন্তু ব্যাক্তিগত ১৮ রান করে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর পরের সময়টায় কেবল আসা যাওয়ার-মধ্যেই ছিলেন কিউই ব্যাটাররা।
এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন ল্যাথাম। আগের দিন হাফ সেঞ্চুরি পাওয়া এই ওপেনার শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার হতাশা সঙ্গী করে। মাত্র ৫ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি তার।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে দুই ওপেনার ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কোনো কিউই ব্যাটার। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অলআউট হয়েছে ২৯৬ রানে। আর তাতে প্রথম ইনিংসে ভারত লিড নিয়েছে ৪৯ রানের। কিউইদের ব্যাটিং ব্যর্থতার দিনে ছড়ি ঘুরিয়েছেন অক্ষর-অশ্বিনরা।
নিউজিল্যান্ডের দশ উইকেটের মধ্যে নয়টি ভাগাভাগি করেছেন তিন স্বাগতিক স্পিনার। অক্ষর একাই শিকার করেছেন ৫ উইকেট। আর আরেক অভিজ্ঞ স্পিনার অশ্বিন পেয়েছেন তিন উইকেট। শেষ বিকেলে ভারত ব্যাটিংয়ে নামলে শুভমান গিলের উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলে ১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত (১ম ইনিংস)- ৩৪৫/১০ (১১১.১ ওভার) (আইয়ার ১০৫, গিল ৫২; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১)
নিউজিল্যান্ড (১ম ইনিংস)- ২৯৬/১০ (১৪২.৩ ওভার) (ল্যাথাম ৯৬, ইয়ং ৮৯; অক্ষর ৫/৬২, অশ্বিন ৩/৫০)
ভারত (২য় ইনিংস)- ১৪/১ (৫ ওভার) (পূজারা ৯*, মায়াঙ্ক ৪*; জেমিসন ১/৮)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম